Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ধর্ষণের অভিযোগে বিদ্ধ পাক-লেগ স্পিনার ইয়াশির

কেলেঙ্কারি ঢাকতে লোভনীয় প্রস্তাব দেওয়ার অভ্যাস

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ২২ গজে ফের লাগল যৌন কেচ্ছার কালি।

পাক লেগ স্পিনার ইয়াশিরের বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণে মদত দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগ উঠেছে এই শারীরিক নির্যাতনের মুহূর্ত ক্যামেরাবন্দির করার।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, নির্যাতিতার কাকা ইসলামাবাদের শালিমারে ১৯ ডিসেম্বর এই পাক লেগ-স্পিনার এবং ফারহান নামে তাঁর এক সহযোগীর বিরুদ্ধে সে দেশের ফৌজদারি আইনের ২৯২-বি, ২৯২-সি এবং ৩৭৬ নম্বর ধারায় মামলা রুজু করেছেন। এখনও পর্যন্ত দু জনের একজনকেও পাক পুলিশ গ্রেফতার করেনি। স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

জিও টিভিকে নির্যাতিতা যা জানিয়েছন, তা লজ্জাজনক বললে কম বলা হবে।

কী বলছেন তিনি?

জিও টিভিকে দেওয়া সাক্ষাৎকারে নির্যাতিতা বলেন, বন্দুক দেখিয়ে প্রথমে অপহরণ পরে ধর্ষণ করেন ইয়াসির এবং তাঁর সহযোগী। সেই সঙ্গে মোবাইলে ভিডিয়ো করা হয়েছে সে কুকীর্তি। নির্যাতিতার বয়ান অনুযায়ী, ইয়াসিরের সঙ্গে হোয়্যাটসঅ্যাপে যোগযোগ করা হলে ইয়াসির পাল্টা তাকে বলেন, ‘সে (পাক লেগ স্পিনার)  একজন অত্যন্ত প্রভাবশালী। তাই, কোথাও বলে কিছু লাভ হবে না। তাছাড়া আগেও সেই এই ধরনের কাজ করেছে। এটা জলভাত। ধর্ষণ তিনি বেশ ভালোভাবেই উপভোগ করেন। আর এই কীর্তির কথা ফাঁস হলে ফল ভালো হবে না।‘  

কেলেঙ্কারি চেপে যেতে ইয়াসির ওই নির্যাতিতাকে একটি ফ্ল্যাট এবং ১৮ বছর ধরেন ভরণপোষণের প্রতিশ্রুতি নেন।যদিও নির্যাতিতা সেই লোভনীয় প্রস্তাবে সাড়া দিতে অস্বীকার করেন।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00