ভারতে ফের এল সোনা, প্যারালিম্পিক্সে সিঙ্গল ব্যাডমিন্টনে জয় নীতেশ কুমারের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্যারিস প্যারালিম্পিক্সে দ্বিতীয়বার সোনা জয় ভারতের। পুরুষদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে এসএল ইভেন্টে সোনা জিতলেন নীতেশ কুমার। সোমবার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর  তিনি হারালেন ইংরেজ প্রতিপক্ষ ড্যানিয়েল বেথেলকে ।  এদিন ২১-১৪, ১৮-২১ ও ২৩-২১ ব্যবধানে প্রতিপক্ষকে হারালেন  ভারতের নীতিশ কুমার।

সোমবার প্যারিস প্যারালিম্পিক্সে প্রথম ডিসকাস থ্রোয়ে রুপো জেতেন যোগেশ কাঠুনিয়া। এরপরেই একই দিনে ব্যাডমিন্টনে পদক এল ভারতে। ফাইনালে ৮০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই চলে ড্যানিয়েল বেথেল এবং নীতিশের মধ্যে। প্রথম ৩১ মিনিটের  মধ্যে  ২১-১৪ পয়েন্টের ব্যবধানে জিতে নেন নীতেশ।  আর জয়ের এই ধারা বজায় রেখে তৃতীয় তথা নির্ণায়ক গেম ২৩-২১ ব্যবধানে জিতে নেন ভারতীয় তারকা।

উল্লেখ্য, চলতি বছর প্রথম প্যারালিম্পিক্সে নেমেছেন নীতেশ কুমার।  প্রথম বারেই চমকে দিয়েছেন তিনি। তবে নীতিশ পেশায় একজন ইঞ্জিনিয়ার।  কলেজে পড়ার সময়েই ট্রেন থেকে পড়ে গিয়ে বাঁ পা বাদ যায় তাঁর। নকল পা লাগিয়ে তিনি হাটাচলা করে থাকেন। ট্রেন দুর্ঘটনার পর খেলার দিকে বেশি মনোনিবেশ করে নীতিশ। নিয়মিত করতেন অনুশীলন। আর তাতেই জীবনের সকল প্রতিবন্ধকতাকে হারিয়ে প্যারিসের বুকে দাঁড়িয়ে ভারতের জন্য সোনা এনে দিলেন নীতেশ কুমার।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]