Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কুস্তিগীরদের বিষয়টি নিয়ে তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া উচিত মত নীরজ চোপড়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন দিল্লির যন্তর-মন্তরের সামনে ভারতীয় কুস্তিগীররা আন্দোলনে সামিল। তাঁদের দাবি, অল ইন্ডিয়া কুস্তি ফেডারশেনর প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিং- মহিলা কুস্তিগীরদের শারীরিক নির্যাতন করেন। সেই অভিযোগে তাঁরা দিল্লি পুলিশের কাছে এএফআইআর করতে গেলে পুলিশ তা নিতে রাজি হয়নি। অবিলম্বে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থও হয়েছেন আন্দোলনরত কুস্তিগিররা। এবার এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের মত ব্যক্ত করলেন অলিম্পিকে সোনাজয়ী জ্যাভলার নীরজ চোপড়া। নীরজ দাবি করেছেন এই বিষয়টি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ নেওয়া হউক।

নীরজ আরও লেখেন, এই বিষয়টি নিয়ে কুস্তীগিররা বিচারের আশায় যেভাবে দিনের পর দিন রাস্তায় আন্দোলন করছেন তা দেখে তাঁর হৃদয়ে খুব আঘাত করেছে। যে সমস্ত অ্যাথলেটরা বিচারের আশায় এইভাবে রাস্তায় দিন কাটাচ্ছেন তাঁরা প্রত্যেকেই ক্রীড়া বিভাগে আমাদের দেশকে বিশ্বের মানচিত্র গর্বিত করেছেন। এঁরা প্রত্যেকেই নিজের নিজের বিভাগে দেশের অন্যতম সেরা ক্রীড়াবিদ। কাজেই দেশের সরকারের উচিত এই বিষয়টি গুরুত্ব সহকারে বিচার বিবেচনা তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া। কেননা বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর।

উল্লেখ্য, কুস্তিগীরদের এই আন্দোলনে প্রথম থেকেই সামিল হয়েছেন বজরং পুনিয়া, ভিনেশ ফোগত, স্বাক্ষি মালিকের মতো দেশের সেরা কুস্তি খেলোয়াড়দের পাশাপাশি অন্যান্য কুস্তি খেলোয়াড়রাও।

ইতিমধ্যেই গত বুধবার বজরং পুনিয়াদের এই আন্দোলনে নিজের সমর্থনের কথা জানিয়েছেন অলিম্পিকে সোনা জয়ী শ্যুটার অভিনব বিন্দ্রাও। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিন্দ্রা লেখেন, এই কুস্তিগীরা দেশের জন্য দিনের পর দিন পরিশ্রম করে ক্রীড়াক্ষেত্রে দেশের জন্য লড়াই করে পদক আনেন। আর তাঁরাই দিনের পর দিন এইভাবে রাস্তায় দিন-রাত আন্দোলন করছেন এটা আমাকে খুবই ব্যথিত করেছে। আমি আশা করবো কুস্তিগীররা যে বিষয়টি নিয়ে আন্দোলন করছেন, সেখানে তাঁরা অন্তত আদালতের কাছে সুবিচার পাবেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00