Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মোদিকে বক্সিং গ্লাভস উপহার নিখাতের, গামছা হিমার

মোদির সঙ্গে সাক্ষাতে খুশি অ্যাথলিটরা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কমনওয়েলথ গেমসে (Commonwealth Games )ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্সে খুশি প্রধানমন্ত্রী মোদি (PM Modi) । শনিবার প্রধানমন্ত্রী তাঁর বাসভবনে পদকজয়ী অ্যাথলিটের সঙ্গে দেখা করে তাদের ভূয়সী প্রশংসা করে। মোদির সঙ্গে দেখা করতে পেরে প্রত্যেকেই খুশি, আপ্লুত। নেট মাধ্যমে সকলেই তাদের সেই অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন।

জানা গিয়েছে, প্রধানমন্ত্রীকে এক জোড়া বক্সিং গ্লাভস (boxing gloves) উপহার দিয়েছেন নিখাত জারিন। নিজের টুইটার হ্যান্ডেলে নিখাত লিখেছেন, সব বক্সারদের সই করা একটি গ্লাভস তুলে দিতে পেরে আমি আপ্লুত। প্রধানমন্ত্রী তাঁর ব্যস্ত সময়ের ফাঁকে আমাদের সঙ্গে দেখা করেছেন, এটা আরও বেশি করে আমাদের সকলের কাছে প্রাপ্তি। ভালো লাগছে সেই সব অ্যাথলিটদের সঙ্গে দেখা করার একটা সুযোগ হওয়ায়। এদের পারফরম্যান্স ক্রীড়াক্ষেত্রে বিশ্বমঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করেছে।

অন্যদিকে হিমা দাস (Hima Das) লিখেছেন, প্রধানমন্ত্রীর থেকে আশীর্বাদ পেয়ে ভালো লাগছে। ভালো লাগছে নিজে হাতে আমি প্রধানমন্ত্রীকে একটি গামছা উপহার দিতে পেরেছি। উনি আমাদের আরও ভালো পারফরম্যান্সের জন্য উৎসাহিত করেছেন। প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ রইলাম। উল্লেখ করা যেতে পারে, হিমা দাস কিন্তু এবারের কমনওয়েলথে পদক পাননি।

সাক্ষাৎপর্বটি অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে। আমন্ত্রণ পেয়েছিলেন মীরাবাই চানু, লক্ষ্য, চিরাগরা। প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা ছবি নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে লক্ষ্য লিখেছেন – আমাদের কঠোর পরিশ্রম, সাফল্যকে সম্মান জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ (Jai Hind) ।   

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00