ভাঙল গেলের রেকর্ড, টি ২০ ক্রিকেটে সর্বাধিক ছক্কা হাঁকিয়ে নজির গড়লেন পুরান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্ব ক্রিকেটে বিখ্যাত হয়ে উঠেছেন নিকোলাস পুরান। কারণ, তিনি ছক্কা মারতে পারদর্শী। তাই বর্তমানে তিনি বোলারদের কাছে ভয়ের কারণ হয়ে উঠেছে। শনিবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ প্যাট্রিয়টসের বিরুদ্ধে  শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন পুরান। সেই ম্যাচেই ৪৩ বলে ৯৭ রানের বিধ্বংসী ইনিংস তিনি উপহার দেন। আর তাতে   পুরান  ভেঙেছেন ক্রিস গেলের ন’বছরের পুরনো রেকর্ড।  

২০১৫ সালে ক্রিস গেইল এক ক্যালেন্ডার বছরে ১৩৫টি ছয় মেরেছিলেন। এ বার সেই রেকর্ড ভেঙে  ২০২৪ সালে ২০ ওভারে ১৩৯টি ছক্কা মারলেন পুরান। তবে এখন বছর শেষ হতে অনেক মাস বাকি রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চলতি বছর  পুরান আরও ছক্কা মেরে রেকর্ড তৈরি করবেন।

পরিসংখ্যান অনুসারে,গেইল ছক্কা মেরেছিল ২০১৫ সালে  ১৩৫ টি , ২০১৬ সালে ১১২ টি, ২০১২ সালে ১২১ টি, ২০১১ সালে ১১৬ টি। অন্যদিকে ২০১৯ সালে আন্দ্রে রাসেল ছক্কা মেরেছিল ১০১ টি। এবার সেই সকল রেকর্ড ভেঙে দিল পুরান। উল্লেখ্য চলতি বছর পুরান এসএ ২০-তে ডারবান সুপার জায়ান্টস, আইপিএলে লখনউ সুপার জায়ান্টস, মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) এমআই নিউ ইয়র্ক, আইএলটি২০-তে এমআই এমিরেটস, পুরুষদের হান্ড্রেড প্রতিযোগিতায় নর্দার্ন সুপারচার্জার্স, বিপিএলে রংপুর রাইডার্স, চলমান সিপিএলে টিকেআর এবং ওয়েস্ট ইন্ডিজ পুরুষ ক্রিকেট দলের হয়ে খেলেছেন।

৪৯ বলে ১৯ ছক্কা! টি-২০ ক্রিকেটে গেইলের রেকর্ড ভাঙলেন কিউয়ি ব্যাটার

পুরানের ব্যাট ধার চেয়ে বেকায়দায় গুরবাজ! দোষ চাপল  সুনীল নারাইনের কাঁধে

টি-২০-তে রিজওয়ানের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে শীর্ষে পুরান

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]