Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডায়মন্ড লিগ জিতে ফের ইতিহাস সোনার ছেলে নীরজ চোপড়ার

বৃহস্পতিবার জুরিখে ডায়মন্ড লিগের ফাইনালে ৮৮ দশমিক ৪৪ মিটার দূরে বর্শা ছুড়ে খেতাব পকেটে পোরেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: চোটের কারণে কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) অংশ নিতে পারেননি। কিন্তু চোট সারিয়ে ফের মাঠে নেমেই ইতিহাস গড়লেন সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra)। প্রথম ভারতীয় হিসেবে জিতলেন ডায়মন্ড লিগ (Diamond League)। বৃহস্পতিবার জুরিখে (Jurich) ফাইনালে প্রথম প্রয়াসে ফাউল করলেও দ্বিতীয় প্রয়াসে ৮৮ দশমিক ৪৪ মিটার বর্শা নিক্ষেপ করে খেতাব পকেটে পোরেন। ইতিহাস গড়ার জন্য সোনার ছেলেকে অভিন্দন জানিয়ে ভারতীয় অ্যাথলেটিকস ফেডারেশনের (Indian Athletics Fedaration) পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বলা হয়েছে, ‘সোনা, রুপোর পরে এবার হীরে উপহার দিলেন নীরজ।’

গত বছরের অগস্টে বেজিংয়ে অলিম্পিকস গেমসে (Olympics Games) সোনা জিতেছিলেন নীরজ (Neeraj Chopra)। তার কয়েক মাস বাদে জ্যাভলিনের বিশ্ব চ্যাম্পিয়ানশিপে (World Championship) অল্পের জন্য সোনা হাতছাড়া হয়েছিল। দ্বিতীয় হয়ে রুপো জিতেছিলেন। কমনওয়েলথে অংশ নিতে পারায় ভারতের পক্ষে একটি নিশ্চিত পদক হাতছাড়া হয়েছিল বলে আনেকেই আপশোষ করেছিলেন। ডায়মন্ল লিগ জিতে সেই আপশোষ মুছে দিলেন নীরজ।

অথচ বৃহস্পতিবার জুরিখে ডায়মন্ড লিগের ফাইনালে শুরুটা খুব একটা ভাল হয়নি সোনার ছেলের। প্রথম প্রয়াসে ফাউল করেন। কিন্তু দুর্দান্তভাবে ফিরে আসেন দ্বিতীয় প্রয়াসে। ৮৮ দশমিক ৪৪ মিটার দূরে বর্শা ছোড়েন। এ নিয়ে নিজের কেরিয়ারে চার বার ৮৮ মিটারের বেশি দূরত্বে বর্শা নিক্ষেপ করলেন নীরজ। পরের চার প্রয়াসে যথাক্রমে ৮৮, ৮৬.১১, ৮৭ ও ৮৩ দশমিক ৬০ মিটার দুরত্ব অতিক্রম করেন। বাকি প্রতিযোগীরা ভারতের সোনার ছেলেকে টপকানোর মতো অত্যাশ্চর্য কোনও ঘটনা ঘটাতে পারেননি। মাত্র ১৩ মাসের মধ্যে তিনটি পদক জিতে নীরজ বুঝিয়ে দিলেন, তিনি লম্বা রেসের ঘোড়া।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00