Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রথম ম্যাচে মুম্বইয়ের হয়ে টস করবেন না হার্দিক, কার কাঁধে চাপল গুরু দায়িত্ব?

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আগামী ২৩ মার্চ আইপিএলে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু ওই ম্যাচের ৯৬ ঘন্টা আগেই বড় খবর মিলল। প্রথম ম্যাচে খেলছেন না মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন টি টোয়েন্টিতে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। আজ বুধবার (১৯ মার্চ) এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন খোদ মুম্বই অধিনায়ক।

প্রথম ম্যাচে কেন খেলছেন না হার্দিক? তাহলে কী চোট পেলেন মুম্বই অধিনায়ক? এমনিতেই দলের স্টার বোলার তথা ভারতীয় দলের স্পিডস্টার যশপ্রীত বুমরাহকে পাচ্ছেন না মুম্বই কোচ মাহেলা জয়বর্ধনে। তার উপরে প্রথম ম্যাচে হার্দিককে না পাওয়া বড় ধাক্কা। কেননা, বিপক্ষ দলটির নাম চেন্নাই সুপার কিংস। আসলে চোট নয়, নিয়মের গেরোতেই প্রথম ম্যাচে মাঠে নামা হচ্ছে না হার্দিকের। তার কারণ গত মরসুমে নিজেদের শেষ ম্যাচে স্লো-ওভার রেটের কারণে শাস্তি পেয়েছিলেন হার্দিক। ৩০ লাখ টাকা জরিমানা হওয়ার পাশাপাশি এক ম্যাচের জন্য মুম্বই অধিনায়ককে নিষিদ্ধ ঘোষণা করেছিল আইপিএল পরিচালন সমিতি। চলতি মরসুমের প্রথম ম্যাচে ওই শাস্তি ভোগ করতে হবে হার্দিককে।

তাই অধিনায়ক হিসাবে দলের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদবকে বেছে নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্ট। মুম্বইয়ের অধিনায়ক হার্দিকের কথায়, ‘ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া সূর্যকুমার যাদবই আমাদের সেরা বিকল্প। আইপিএলের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকেও নেতৃত্ব দেবেন।’ উল্লেখ্য, মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ ক্রমশই চড়ছে। ম্যাচের টিকিট নিয়ে অনলাইনেও কালোবাজারি শুরু হয়েছে। প্রায় লাখ টাকা ছুঁয়েছে টিকিটের দাম।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00