Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পঞ্চম দিনের খেলা শুরুর আগেই জরিমানা ও ডিমেরিট পয়েন্ট সিরাজের, নির্বাসন নিয়ে জল্পনা!

Share:

নিজস্ব প্রতিনিধি : জল্পনা মতই লর্ডসে পঞ্চমদিনের খেলা শুরুর আগেই শাস্তির খাঁড়া নেমে এল ভারতীয় পেসার (India pacer) মহম্মদ সিরাজের (Mohammed Siraj) ওপরে। এরফলে চাপ বেড়েছে তাঁর ওপরে। ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেটকে (Ben Duckett) ধাক্কার মারার জন্য শাস্তি পেতে পারেন বলে জল্পনা ছড়িয়েছিল। সেই মতোই শাস্তি পেলেন ভারতীয় পেসার। ম্যাচের ১৫ শতাংশ কেটে নেওয়া হচ্ছে। পাশাপাশি দ্বিতীয় ডিমেরিট পয়েন্টও (demerit point) পেয়েছেন তিনি।

জানা গিয়েছে,রবিবার খেলা শুরু পর থেকেই ভারতীয় পেসারকে আক্রমণ করার চেষ্টা করেছিলেন ইংল্যান্ডের ২ ওপেনার। ষষ্ঠ ওভারে ডাকেট সিরাজের বল খেলতে গিয়ে পুল করে মিড অনে ধরা পড়েন বুমরাহের হাতে। তারুরেই সমস্যার সূচনা। তাঁর সামনে গিয়ে উত্তেজিত হয়ে কথা বলার অভিযোগ ওঠে সিরাজের বিরুদ্ধে। ডাকেট কোনও উত্তর না করে এগিয়ে যেতে গেলে কাঁধ দিয়ে তাঁকে ধাক্কা মারে সিরাজ। সেই ঘটনার জেরেই শাস্তির খাঁড়া নামল তাঁর কাঁধে।

জরিমানা ১৫ শতাংশ কাটলেও বড় বিপদ না ঘটলেও ডিমেরিট পয়েন্টেই সমস্যা হতে পারে ভারতীয় পেসারের। এরপরে যদি আরও ২টি ডিমেরিট পয়েন্ট হান, তাহলে এক টেস্ট থেকে নির্বাসিত হতে পারেন তিনি। এবার তিনি আম্পায়ারের নজরে পড়ার সম্ভাবনা থাকবে প্রবল। ফলে নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখতে হবে তাঁকে। নাহলে বড় বিপদে পড়তে পারেন তিনি। ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট (Ben Duckett) আউট হওয়ার পরে তাঁর মুখের সামনে গিয়ে উত্তেজিত হয়ে কথা বলতে থাকে। তারপরেই বিষয়টি নজরে আসে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00