Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আইসিসির শাস্তির মুখে সিরাজ ও হেড, শাস্তি চাইলেন অস্ট্রেলিয়ার ‘দুই ক্লার্ক’

Share:

নিজস্ব প্রতিনিধি : অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে বিবাদে জড়িয়েছেন মহম্মদ সিরাজ ও ট্রেভিস হেড। দুই ক্রিকেটারকেই সমান দোষী মনে করছে আইসিসি। সোমবার আইসিসির শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক রয়েছে। সেই বৈঠকের পরেই সিদ্ধান্ত ঘোষণা করবে তারা। এর মধ্যেই তাঁদের শাস্তি হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে আইসিসি জানিয়েছে, কোনরকম বিশৃঙ্খলা বরদাস্ত করবে না।

অ্যাডিলেডে টেস্টের দ্বিতীয় দিন ১৪০ রানের মাথায় হেডকে বোল্ড করেন সিরাজ। তার পরে উত্তেজিত অঙ্গভঙ্গি করেন তিনি। সিরাজের এই ব্যবহার পছন্দ হয়নি হেডের। তিনি সাজঘরে ফেরার সময় পাল্টা সিরাজকে কিছু বলেন। সেই ঘটনার রিপোর্ট ম্যাচ রেফারির কাছে জমা দিয়েছেন আম্পায়ারেরা। জানা গিয়েছে, শৃঙ্খলারক্ষা কমিটির চোখে দুই ক্রিকেটারই সমান দোষী। তাই দু’জনকেই শাস্তি দেবেন তাঁরা। তবে তাঁদের নিলম্বিত করা হবে না বলেই জানা গিয়েছে। আর্থিক শাস্তির মুখে পড়তে হবে তাঁদের। অর্থাৎ, দুই ক্রিকেটারেরা ম্যাচ ফি কেটে নেওয়া হবে। মৌখিক ভাবে সতর্কও করা হবে সিরাজ ও হেডকে।

অন্যদিকে সিরাজের এমন আচরণের কারণে তাঁর শাস্তির দাবি জানিয়েছেন মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার ২০১৫ ওয়ানডে বিশ্বকাপজয়ী এই অধিনায়ক জানান, ‘আম্পায়ারের দিকে না তাকিয়েই এভাবে এলবিডব্লুর আবেদন করতে থাকায় সিরাজকে জরিমানা করা উচিত। সে ব্যাটসম্যানের প্যাডে বল লাগিয়েই দৌড়াতে থাকে, যেন ব্যাটসম্যান আউট হয়ে গেছে। আইসিসি এখনো তাকে জরিমানা না করায় আমি অবাক হয়ে যাচ্ছি। আমি যখন খেলতাম, তখন এই ধরনের ঘটনা ঘটলে জরিমানা করা হত। সিরাজের ক্ষেত্রেও তাই করা উচিত।’

উল্লেখ্য, আইসিসির কাছে পেসার মোহাম্মদ সিরাজের শাস্তি দাবি করেছেন স্টুয়ার্ট ক্লার্কও।রিকি পন্টিংয়ের মহাপরাক্রমশালী অস্ট্রেলিয়া দলের পরিচিত মুখ ছিলেন মাইকেল ক্লার্ক ও স্টুয়ার্ট ক্লার্ক। দুই ক্লার্ক অস্ট্রেলিয়ার হয়ে একসঙ্গে খেলেছেন ৬৬ ম্যাচ। ২০০৭-০৮ মৌসুমে ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফি জয়ের সুখস্মৃতিও আছে দুজনের।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00