Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Olympics: গুজরাতে বসবে অলিম্পিক্সের আসর, ঘোষণা অনুরাগ ঠাকুরের

দিল্লিতে সাংবাদিক সম্মেলনে ঘোষণা ক্রীড়া মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আর মাত্র কয়েকদিন বাদে শেষ হবে ২০২২। নতুন বছরকে স্বাগত শুরু হয়েছে প্রস্তুতি। ৩১ তারিখ গোটা দেশে মেতে উঠবে বর্ষবরণ উৎসবে। এমন আবহে দিল্লি থেকে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর দিলেন সুখবর।

২০৩৬-য়ের ভারতে বসবে অলিম্পিক গেমসের আসর। সরকার এই ব্যাপারে চিন্তাভাবনা করছে। ভারত ইতোমধ্যে এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমস আয়োজন করেছে। সাফল্য পেয়েছে। নানা প্রান্ত থেকে ভারতের আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে। এবার সময় হয়েছে অলিম্পিক্সের আসর বসানোর।এটা উপযুক্ত সময়। ক্রীড়ামন্ত্রী বলেন, ভারত পণ্য উৎপাদন বা যে কোনও ধরনের পরিষেবায় যদি সাফল্য অর্জন করতে পারে, এশিয়াড এবং কমনওয়েলথ গেমসের আসর বসাতে সফল হয়, তাহলে অলিম্পিক্স নয় কেন?  আমরা চাইব, ২০৩৬-য়ের অলিম্পিক গেমসের আসর বসুক ভারতের বুকে।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ইতোমধ্যে জানিয়েছে, ২০৩৬-য়ের অলিম্পিক নিয়ে ১০টি শহর সম্পর্কে তারা আলোচনা শুরু করেছে। আগামী বছর মুম্বইতে অনুষ্ঠিত বসবে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের বৈঠক। সেই বৈঠকে সরকার এই ব্যাপারে প্রস্তাব পেশ করবে।

ঠাকুর বলেন, মুম্বইতে আসন্ন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই বৈঠকে সরকারের তরফ থেকে এই মর্মে প্রস্তাব পেশ করা হবে। ভারতে অলিম্পিকের আসর বসানোর জন্য সরকারের তরফ থেকে যা যা কর্তব্য, যে সহযোগিতা কমিটিকে দেওয়ার দরকার, সেই সাহায্য সরকার করবে। মোদির রাজ্য গুজরাতকে বেছে নেওয়া হয়েছে।

আরও পড়ুন শীতকালীন অলিম্পিক্স: অতিথি আপ্যায়ন চিনের প্রেসিডেন্ট শি’র

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00