Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রোহিত-বাবরদের রুদ্ধশ্বাস ম্যাচ দেখতে গিয়ে মাঠেই লুটিয়ে পড়লেন এমসিএ সভাপতি

Share:

নিজস্ব প্রতিনিধি : বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্য়াচ দেখতে গিয়ে স্টেডিয়ামে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অমল কালে। জানা গিয়েছে, ম্যাচ দেখার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপরই তাঁর মৃত্যু হয়।

গত রবিবার টি ২০ বিশ্বকাপে ছিল ভারত-পাকিস্তান ম্যাচ। সেই ম্যাচ দেখতেই নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে গিয়েছিলেন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অমল কালে। স্টেডিয়ামে বসেই ম্যাচটি দেখেন তিনি। ম্যাচ শেষের পর অসুস্থ বোধ করেন অমল কালে। যখন কালে অসুস্থ বোধ করেন, তখন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্তারা। আচমকা মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট মহলে।

এদিন অমল কালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা জীতেন্দ্র আওয়াদ। এনসিপি নেতা জীতেন্দ্র আওয়াদ জানান, ‘অমল কালে খুব ভালো সংগঠক ছিলেন। এত কম বয়সে তাঁর চলে যাওয়ার কথা নয়। অমল কালের মৃত্যুতে ব্যক্তিগতভাবে আমার ক্ষতি হল।‘ উল্লেখ্য, ২০২২ সালে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছিলেন অমল কালে। সন্দীপ পাটিলকে হারিয়ে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছিলেন তিনি। জানা গিয়েছে, অমল কালের জন্যই শুরু হয়েছিল ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ।

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00