Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাকিস্তানকে হেলায় উড়িয়ে দিল ভারত, জোড়া গোল হরমনপ্রীতের

না, ভারতের কাছে একেবারে পাত্তা পেল না পাকিস্তান।

Share:

নিজস্ব প্রতিনিধি: না, ভারতের কাছে একেবারে পাত্তা পেল না পাকিস্তান। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পাক বধ করল মনপ্রীত, শ্রীজেশরা। শুক্রবার ঢাকাতে ৩-১ ব্যবধানে জয় পেল তারা। টিম ইন্ডিয়ার হয়ে জোড়া গোল করলেন হরমনপ্রীত সিং এবং একটি গোল করেন আকাশদীপ সিং। আর পাকিস্তানের হয়ে একমাত্র গোলটি করেন জুনাইদ মনজুর।

ম্যাচের ১২ মিনিটের মাথায় পেনাল্টি কর্ণার থেকে এগিয়ে যায় ভারত। গোল করেন এগিয়ে দেন হরমনপ্রীত সিং। এরপর ৪২ মিনিটে সুমিতের বাড়ানো পাস থেকে ব্যবধান ২-০ করেন আকাশদীপ সিং। দু’ গোলে পিছিয়ে পড়ে চাপ বাড়ায় পাক দল। ফলস্বরূপ, তিন মিনিটের মধ্যেই ব্যবধান কমান জুনাইদ মনজুর। তবে ৫৩ মিনিটে ফের গোল করে ভারতের হয়ে ব্যবধান বাড়ান হরমনপ্রীত। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি পাকিস্তান।

আর এই ম্যাচ জয়ের ফলে পয়েন্ট টেবিলে সবার ওপরে উঠে গেল টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ীরা। সেমিফাইনাল কার্যত নিশ্চিতই করে ফেলেছে গতবারের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির বিজয়ীরা। তবে এদিন আরও বড় ব্যবধানে জিততে পারত ভারত। কিন্তু বেশ কিছু সুযোগ নষ্ট করায় সেটা হয়নি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00