Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুরন্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ইউরোপা লিগের শেষ চারে ম্যান ইউ

Share:

নিজস্ব প্রতিনিধি: দুরন্ত প্রত্যাবর্তনের গল্প লিখে লিঁওকে হারিয়ে ইউরোপা লিগের শেষ চারে ঠাঁই করে নিল ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে ওল্ড ট্র্যাফোর্ডে অতিরিক্ত সময়ে হ্যারি ম্যাগুইরের গোলে শেষ হাসি হাসল রুবেন আমিরোমোর শিষ্যরা। ৫-৪ গোলে জিতে শেষ চারের টিকিট জোগাড় করে নিল। দুই লেগ নিয়ে খেলার ফল ৭-৬।

প্রথম লেগে ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে রুখে দিয়েছিল লিঁও। খেলার ফল ছিল ২-২। সেমিফাইনালের টিকিট জোগাড়ে বৃহস্পতিবার শুরু থেকেই গোলের জন্য ঝাঁপিয়েছিল দুই দল। আগ্রাসী মেজাজেই খেলতে শুরু করে। আক্রমণ আর প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। ১০ মিনিটে লিঁওর জাল ভেদ করে ম্যান ইউকে ১-০ গোলে এগিয়ে দেন মাইকেল উগার্তে। প্রথমার্ধের সংযুক্তি সময়ে ব্যবধান ২-০ করেন ডিয়াগো ডালট। ২-০ গোলে এগিয়ে থেকেই মাট ছাড়েন উগার্তেরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে ফিরে আসার মরিয়া চেষ্টা চালায় লিঁওর খেলোয়াড়রা। মুহুর্মুহু আক্রমণে খানিকটা হলেও দিশেহারা হয়ে পড়েন ম্যান ইউ’র রক্ষণভাগের খেলোয়াড়রা। ৭১ মিনিটে ম্যান ইউর জালে বল জড়িয়ে ব্যবধান কমান লিঁও’র কোরেনপিন তোসিলো। এর সাত মিনিট বাদে সমতা ফেরান নিকোলাস তাগলিয়াফিকো। সমতা ফিরতেই গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় ম্যান ইউর খেলোয়াড়রা। কিন্তু লাভ হয়নি। ২-২ গোলেই শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। ফলাফল নিষ্পত্তিতে ম্যাচ গড়ায় আতিরিক্ত সময়ে।

১০৪ মিনিটে গোল করে দলকে ৩-২ গোলে এগিয়ে দেন লিঁওর রায়ান ছের্কি। ১০৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ফের লিঁওকে ৪-২ গোলে এগিয়ে দেন আলেকজান্দ্রে লাকাজেত্তে। ১১৪ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান ম্যান ইউ’র ব্রুনো ফার্নান্ডেজ। ১২০ মিনিটে ফের গোল করে ম্যাচে সমতা ফেরান কোবেই মাইনো। সবাই যখন ধরেই নিয়েছিল টাইব্রেকারে গড়াচ্ছে ম্যাচ ঠিক তখনই ওল্ড ট্র্যাফোর্ডে হাজির দর্শকদের অবাক করে শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে গোল করে দলকে জয় এনে দেন ম্যান ইউ’র হ্যারি ম্যাগুইরে।

১৭ বছর বাদে ট্রফি এনে দেওয়া কোচকে তাড়াল টটেনহাম

কাটল ১৭ বছরের ট্রফি খরা, ম্যান ইউকে হারিয়ে ইউরোপা লিগ জয় টটেনহ্যামের

শনির দশা কিছুতেই কাটছে না ম্যান ইউ’র, ফের পয়েন্ট খুঁইয়ে মাঠ ছাড়ল

ছয় ম্যাচ পর হেরে শেষ ষোলোয় লিভারপুল

EUROPA LEAGUE: ইউরোপা লিগে সেভলিয়া রুখে দিল ম্যান-ইউকে

Europa League: ঘরের মাঠে ম্যান ইউকে হারাতে পারল না বার্সা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00