Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Europa League: ঘরের মাঠে ম্যান ইউকে হারাতে পারল না বার্সা

আগামী বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় লেগে ফের মুখোমুখি হবে দুই দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউরোপা লিগের শেষ আটে যাওয়ার লড়াইয়ের প্রথম লেগে ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে-তে কোনও ক্রমে ম্যানচেস্টার ইউনাইটেডকে রুখে দিয়ে মুখরক্ষা করল বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে রুদ্ধশ্বাসকর উত্তেজনা শেষে ম্যাচ অমীমাংসিত রেখেই মাঠ ছাড়তে হলো বিশ্ব ফুটবলের দুই সাড়া জাগানো ক্লাবকে। আগামী বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় লেগে ফের মুখোমুখি হবে দুই দল। ওই দিনই পরিস্কার হয়ে যাবে কারা উঠবে শেষ আটে? বার্সা নাকি ম্যান ইউ?

এদিন ক্যাম্প ন্যুয়ে ঘরের মাঠে দর্শকদের সমর্থন পাওয়া বার্সাকে শুরু থেকেই চেটে ধরেছিল ম্যান ইউ। সাত মিনিটেই পর পর দুইবার বার্সার জাল ভেদ করার চেষ্টা করেন এরিক টেন হাগের ছেলেরা। ব্রুনো ফার্নান্দেস ও টাইরেল মালাসিয়ার শট রুখে দেন বার্সার অভিজ্ঞ ডিফেন্ডার জর্দি আলবা।  আট মিনিটে আলবার বাড়ানো পাস ধরে রবার্তো লেভানদোভস্কিকে লক্ষ্য করে ঠেলে দেন গাভি ডামি। কিন্ত লেভানদোভস্কির শট দুর্দান্তভাবে প্রতিহত করেন ম্যান ইউ গোলরক্ষক দাভিদ দে হেয়া। ৩৪ মিনিটে মার্কাস র‌্যাশফোর্ডের ডান পায়ের শট জালে জড়ানোর আগে রুখে দেন বার্সেলোনার গোলরক্ষক। তিন মিনিট পর ওয়ান-বিসাকার ব্যর্থতায় বিপজ্জনক জায়গায় বল পেয়ে গিয়েছিলেন আলবা। তবে তিনি শট নেওয়ার আগেই ছুটে গিয়ে বল বিপদমুক্ত করেন ম্যান ইউয়ের এক ডিফেন্ডার। ৪১ মিনিটে বড় ধাক্কা খায় বার্সেলোনা। চোট পেয়ে মাঠ ছাড়েন পেদ্রি। প্রথমার্ধে একাধিক সুযোগ পেলেও কোনও দল গোল করতে পারেনি।

দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে এগিয়ে যায় স্প্যানিস ক্লাবটি। ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়ার কর্নারে মাথা ঠেকিয়ে ম্যান ইউয়ের জালে বল জড়িয়ে দেন আলোনসো। গোল খেয়েই আক্রমণে ঝাঁজ বাড়ায় ম্যান ইউ। দুই মিনিট বাদে ফ্রেদের বাড়ানো বল ধরে ডানদিক দিয়ে এগিয়ে বার্সার জালে বল গলান র‌্যাশফোর্ড। সমতা ফেরানোর পরে জয়ের জন্য ঝাঁপায় ইংলিস প্রিমিয়ার লিগের ক্লাবটি। ৫৯ মিনিটে  র‌্যাশফোর্ডের শটে ঠিকমতো পা ছোঁয়াতে পারেননি কোনও সতীর্থ। তবে গোলমুখে বার্সেলোনার ফরাসি ডিফেন্ডার জুল কুন্দের বুকে লেগে বল চলে যায় জালে! পিছিয়ে থেকে ম্যাচে সমতা ফেরানোর জন্য দ্বিগুণ উদ্যমে ঝাঁপায় বার্সার খেলোয়াড়রা। অবশেষে ৭৬ মিনিটে গোল করে বার্সাকে সমতায় ফেরান রাফিনিয়া।

১৭ বছর বাদে ট্রফি এনে দেওয়া কোচকে তাড়াল টটেনহাম

কাটল ১৭ বছরের ট্রফি খরা, ম্যান ইউকে হারিয়ে ইউরোপা লিগ জয় টটেনহ্যামের

জ্বলে উঠলেন ইয়ামাল, ২ ম্যাচ বাকি থাকতেই লা লিগা শিরোপা জিতল বার্সেলোনা

বার্সার স্বপ্ন চুরমার করে চ্যম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলান

দুরন্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ইউরোপা লিগের শেষ চারে ম্যান ইউ

শনির দশা কিছুতেই কাটছে না ম্যান ইউ’র, ফের পয়েন্ট খুঁইয়ে মাঠ ছাড়ল

ভ্যালেন্সিয়াকে ৫–০ গোলে উড়িয়ে সেমিফাইনালে বার্সেলোনা

৯ গোলের লড়াইয়ে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াল বার্সা, ‘৫৬ ইঞ্চি ছাতি’ ফোলাল ফ্লিক

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00