Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ক্রিকেটের নন্দনকাননে আজ মুখোমুখি লখনউ সুপার-আরসিবি

পয়েন্টে টেবিলে তৃতীয় স্থানে লখনউ সুপার জায়ান্টস, তাদের পরেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের নন্দনকানন ইডেনে আজ মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আজকের ম্যাচ দু পক্ষের কাছেই ইজ্জতের। যে দল হারবে তাকে মাঠের বাইরে চলে যেতে হবে। আর বিজয়ী দল খেলবে সেকেন্ড কোয়ালিফায়ারের সঙ্গে। ম্যাচ আহমেদাবাদে। ফাইনালও আহমেদাবাদে।

পয়েন্টে টেবিলে  তৃতীয় স্থানে লখনউ সুপার জায়ান্টস। ১৪ ম্যাচ খেলে তারা সংগ্রহ করেছে ১৮ পয়েন্ট। জয় ন’টিতে, পরাজয় ৫টিতে। তাদের পরেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সম সংখ্যক ম্যাচ খেলে তারা সংগ্রহ করেছে ১৬ পয়েন্ট। জয় আটটিতে, ছটি ম্যাচে পরাজয়। ১৪ ম্যাচ খেলে আরসিবি সংগ্রহ করেছে ১৬ পয়েন্ট।  আর এ বছরের আইপিএলে সব থেকে বাজে পারফরম্যান্স মুম্বই ইন্ডিয়ান্সের। পয়েন্ট টেবিলে তারা একবারে শেষের দিকে। ১৪ ম্যাচ খেলে তারা মাত্র আট পয়েন্ট সংগ্রহ করেছে। ১০টি ম্যাচেই হার।

চলতি আইপিএলের প্রথম দিকে বিরাট কোহলির পারফরম্যান্স তেমন ভালো ছিল না। তবে এখন ফর্মে ফেরায় দল অনেকটাই তার ওপর ভরসা রাখতে পারছে। দু দলের লক্ষ্য টসে জয় পাওয়া এবং আগে ব্যাট করা। দ্বিতীয় লক্ষ্য কমকরেও ১৫০ রান। ২০ ওভারে এই রান প্রতিপক্ষকে অনেকটাই চাপে ফেলে দেবে।

সম্ভাব্য দুই দলের প্রথম একাদশ

লখনউ সুপার জায়ান্টস

কুইন্টন ডি কক, কেএল রাহুল, এভিন লিউইস, দীপক হুড়া, আয়ূশ বাদোনি/মানান ভোরা (চূড়ান্ত তালিকায় যে কোনও একজন থাকবেন), মারকাস স্টয়নিস, জ্যাসন হোল্ডার, কৃষ্ণাপ্পা গৌতম/ক্রুনাল পান্ড, মহসিন খান, আবেশ খান, রবি বিষ্ণই।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

বিরাট কোহলি, ফাফ দু প্লেসিস, রজত পাতিদর, গ্লেন ম্যাক্সওয়েল, মাহিপাল লমরোর,দীনেশ কার্তিক,  শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হর্শল প্যাটেল, সিদ্ধার্থ কাউল, মহম্মদ সিরাজ, জোস হ্যাজেলহুড।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00