Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ICC T20 World Cup: রাহুল,আম্পায়ারের ওপর চটে লাল লিটন, কিন্তু কেন?

আউট হতেই গজগজ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: স্কোয়াডের পারফরম্যান্স একেবারেই ভাল নয়। ওপেনার নাজমুল মাত্র ২১ রানে প্যাভিলিয়নে ফেরেন। সাকিব আল হাসানের পারফরম্যান্স তো জঘন্য। কোনও রকমে কেতিয়ে কুতিয়ে ১২ বলে ১৩। মানে এলো আর গেল। আফিফ হোসেন ৩। লিটনকে বুঝতে দেরি হয়নি দলকে টেনে তোলার দায়িত্ব এখন তাঁর কাঁধে। সেই চেষ্টায় কোনও খামতি ছিল না। ব্যাট ঘুরিয়ে লং ড্রাইভে বল পাঠিয়ে রানের জন্য দৌড়ন। রান নিয়ে ফিরে আসতেই বিপত্তি।

লং অফ থেকে সোজা উইকেট লক্ষ্য করে বল ছোঁড়েন কেএল রাহুল। একেবারে অর্জুনের লক্ষ্যভেদ। ক্রিজে ঢোকার আগেই উইকেটে হিট। আউটের আবেদন জানালে আম্পায়ার আঙুল তুলে দেন। আর তাতেই মেজাজ হারান লিটন দাস। চোখ পাকিয়ে একবার তাকাচ্ছেন রাহুলের দিকে, একবার আম্পায়ারের দিকে। মুখে এক রাশ বিরক্তি। ইন্সটাগ্রামে সেই তাঁর সেই বিরক্তির মুহূর্তের ছবি আপলোড করেছে আইসিসি।

আপলোড হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, আউট হওয়ার পর কয়েক সেকেন্ড ক্রিজে দাঁড়িয়েছিলেন লিটন । কিছু বলতেও দেখা গেল তাঁকে। মাঠ ছাড়ার সময় একবার কটমট করে কেএল রাহুলের দিকে দেখছেন। একবার দেখছেন আম্পায়ারকে। মনে মনে হয়তো গালগাল দিচ্ছিলেন। কিন্তু গালাগাল দিলে কী হবে। যা হওয়ার তো ততক্ষণে হয়ে গিয়েছে। প্যাভিলিয়নে ফিরে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা আর তাঁর সামনে খোলা ছিল না।

ভারতের কাছে হেরে এবারের বিশ্বকাপের যুদ্ধ থেকে বিদায় নিল বাংলাদেশ। লিটনের বড় রানও কাজে এল না।

আরও পড়ুন হোটেলে বিরাটের ঘরে নজরদারি , রসিকতার ছলে নিন্দা আমুলেরও

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00