Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইডেনে ম্যাচের হ্যাট্রিক, ১৬-১৭-১৮ সেপ্টেম্বর ক্রিকেটে জোয়ারে ভাসবে কলকাতা

এই খেলাতেই ভারতের নেতৃত্বে থাকবেন মহারাজা সৌরভ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে প্রথম দিনে তাঁর প্রতিপক্ষ অইন মর্গ্যানের দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: এও হ্যাট্রিক। তবে পর পর ম্যাচ জয় বা আউটের নয়। এ হল ক্রিকেটের হ্যাট্রিক ম্যাচ। আগামী ১৬, ১৭ ও ১৮ সেপ্টেম্বর পরপর ৩ দিন ক্রিকেট (CRICKET) ম্যাচ হবে ইডেন গার্ডেনে (EDEN GARDENS)। পোশাকি নাম ‘লিজেন্ডস লিগ’। কলকাতা সহ মোট ৬ টি শহরে হবে এই লিগ। তবে প্রতিযোগিতা শুরু হচ্ছে কলকাতা থেকেই।

জানা গিয়েছে, বিশেষ এই ম্যাচ ভারতের স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষ্যে। উদ্যোক্তা, ইন্ডিয়ান মহারাজাস ওয়ার্ল্ড জায়ান্ট। এই খেলাতেই ভারতের নেতৃত্বে থাকবেন মহারাজা সৌরভ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে প্রথম দিনে তাঁর প্রতিপক্ষ অইন মর্গ্যানের দল।

কলকাতা ছাড়াও এই ম্যাচের অন্যান্য খেলা হবে নয়া দিল্লি, কটক, লখনোউ এবং যোধপুরে। কমিশনারের ভূমিকায় থাকছেন রবি শাস্ত্রী। কলকাতার পর লখনউতে খেলা হবে ২১ ও ২২ সেপ্টেম্বর। নয়া দিল্লিতে হবে ২৪, ২৫ ও ২৬ সেপ্টেম্বর। ২৭, ২৮ ও ২৯ ও ৩০ সেপ্টেম্বর খেলা হবে কটকে। আর যোধপুরে খেলা হবে ১ ও ৩ অক্টোবর। মাঝে ২ অক্টোবর নেই কোনও খেলা। প্লে অফ ও ফাইনালে খেলার জায়গা এখনও ঠিক হয়নি। তবে প্লে অফ হবে ৫ এবং ৭ অক্টোবর। ৬ অক্টোবর কোনও খেলা নেই। ৮ অক্টোবর হবে ফাইনাল ম্যাচ।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00