Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লক্ষ্যের লক্ষ্যপূরণ, ব্যাডমিন্টনে সোনায় সোহাগা

ম্যাচের ফলাফল ১৯-২১, ২১-৯, ২১-৬

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পিভি সিন্ধুর পর ব্যাডমিন্টনের ফের সোনা। এবার পুরুষদের সিঙ্গলসে। সোনা জিতেছেন লক্ষ্যসেন (Lakshya Sen)। হারিয়েছেন মালয়েশিয়ার (Malaysia) জে ইয়ং এনজিকে। ম্যাচের ফলাফল ১৯-২১, ২১-৯, ২১-৬।  ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে  (World Championships) লক্ষ্যসেনকে ব্রোঞ্জ পদক পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। ফলে, কমনওয়েলথ গেমসে পাখির চোখ করেন লক্ষ্যসেন। সে দিক থেকে বিচার করলে বলতেই হয়, লক্ষ্যসেনের লক্ষ্য পূরণ হয়েছে। 

কমনওয়েলথ গেমসের ব্যাডমিন্টনের সিঙ্গলসে প্রথম থেকেই অপ্রতিরোধ্য ছিলেন লক্ষ্যসেন। সিঙ্গলসে তো বটেই, ডাবল, মিক্সড ডাবলসেও তিনি ছিলেন অপ্রতিরোধ্য। ফাইনালের প্রথম সেট তার হাতছাড়া হওয়ায় লক্ষ্যসেন (Lakshya Sen)কিছুটা চাপে পড়ে যান। প্রথম সেটের ফলাফল ছিল ১৯-২১। দ্বিতীয় সেট এবং তৃতীয় সেটে প্রতিদ্বন্দ্বীকে তিনি কোনও সুযোগই দেননি। লক্ষ্যসেন প্রথম সেটে হেরে যাওয়ায় অনেকেই ধরে নিয়েছিলেন সোনা বেহাত হতে চলেছে। সেই আশঙ্কাকে ভ্রান্ত প্রমাণ করে দ্বিতীয় সেট শুরু হওয়ার পর থেকে ম্যাচ নিজের নিয়ন্ত্রণে আনেন লক্ষ্যসেন। সেই সঙ্গে লক্ষ্যের দিকে এগোতে থাকেন।

প্রথম সেটের দুইয়ের মধ্যে লড়া হয়েছিল হাড্ডাহাড্ডি। একসময় ম্যাচের ফলাফল ১৬-১৯ থেকে ঘুরে দাড়ায় ১৯-১৮। পরপর দুটি সার্ভিস বুঝতে অসুবিধে হওয়ায় প্রথম সেট হাতছাড়া হয় লক্ষ্যসেনের (Lakshya Sen)। পরের দুটি সেটে ভুলের আর পুনরাবৃত্তি করেননি তিনি। বলা যেতে পারে, পরের দুটি সেট একতরফা খেলে গিয়েছেন। যদিও লক্ষ্যসেনের সঙ্গে পাল্লা দিয়ে লড়ে গিয়েছেন ইয়ং। শেষ পর্যন্ত স্বপ্নের দৌড়ে জিতে গেলেন লক্ষ্যসেন। একই দিন পুরুষ ও মহিলাদের সিঙ্গলসে সোনা জয় যেন সোনায় সোহাগা। 

বয়স ভাঁড়ানো মামলায় স্বস্তিতে ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন,  তদন্তে স্থগিতাদেশের নির্দেশ

Paris Olympics 2024: সেমিফাইনালে হার! ব্যাডমিন্টনে ব্রোঞ্জের জন্য লড়াই লক্ষ্য সেনের

চিনের লি শি ফেং-কে হারিয়ে কানাডা ওপেন চ্যাম্পিয়ন লক্ষ্য সেন

কানাডা ওপেনের ফাইনালে লক্ষ্য সেন, সেমিফাইনালে হার সিন্ধুর

ইন্দোনেশিয়া ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন লক্ষ্য সেন

এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভালো ফলের আশায় সিন্ধু

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00