Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের এমবাপ্পেকে ছাড়াই দল ঘোষণা করল ফ্রান্স

Share:

নিজস্ব প্রতিনিধি : নভেম্বরে নেশন্স লিগের দুই ম্যাচের জন্য এমবাপ্পেকে ছাড়াই দল ঘোষণা করল ফ্রান্স। গত মাসে চোটের কারণে জাতীয় দলের স্কোয়াডে রাখা হয়নি তাকে। তাই দেশের হয়ে খেলতে পারেননি ইজরায়েল ও বেলজিয়ামের বিপক্ষে দুটি আন্তর্জাতিক ম্যাচ।কিন্তু সেবার আন্তর্জাতিক বিরতির চার দিন পরই রিয়ালের জার্সিতে মাঠে দেখা যায় তাকে।এবার নিজ থেকেই ফ্রান্সের হয়ে খেলতে চেয়েছিলেন তিনি।তবে কোচ দেশম আপাতত এমবাপ্পের জন্য দরজা বন্ধ রাখলেন।

সময়টা খুব একটা ভালো যাচ্ছে না এমবাপ্পের।শেষ পাঁচ ম্যাচে রিয়ালের হয়ে কেবল একবার জালের দেখা পেয়েছেন তিনি। এছাড়াও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে আটবার অফসাইডের ফাঁদে পড়েছেন এই ফরোয়ার্ড। এদিকে দলে না থাকা নিয়ে হইচই পড়ে গিয়েছে ফুটবল দুনিয়ায়। স্কোয়াড ঘোষণার সময় এমবাপ্পের দলে না থাকা নিয়ে নানান প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কোচ দেশমকে।

এই নিয়ে দেশম জানান, ‘অনেক ভেবেচিন্তে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে মনে হয়েছে, এই মুহূর্তে এটিই সঠিক সিদ্ধান্ত। আমি কিলিয়ানের সঙ্গে কথা বলেছি। সে দলে ফিরতে চায়। তবে আগামী দুই ম্যাচের জন্য এটি একটি বিশেষ সিদ্ধান্ত।’

উল্লেখ্য, চলতি মাসে নেশন্স লিগে দুটি ম্যাচ খেলবে ফ্রান্স। আগামী ১৪ নভেম্বর প্যারিসে ইজরায়েলের মুখোমুখি হবে তারাঁ। এরপর ১৭ নভেম্বর ইতালির মুখোমুখি হবে দেশমের শিষ্যরা, ম্যাচটি হবে মিলানে।

নেশন্স লিগের দুই ম্যাচের জন্য ফ্রান্সের স্কোয়াড: গোলরক্ষক: চাভেলিয়ার, মাইগনান ও সাম্বা। ডিফেন্ডার: ক্লস, ডিগনি, ফোফানা, থিও হার্নান্দেজ, কোনাতে, কুন্দে, সালিবা ও উপামেকানো। মিডফিল্ডার: কামাভিঙ্গা, গুন্দোইজি, কান্তে, কনে, র‌্যাবিও ও জাইরি এমেরি। ফরোয়ার্ড: বারকোলা, ডেম্বেলে, কোলো মুয়ানি, এনকুনকু, অলিস ও থুরাম।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00