Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জামশেদপুরকে উড়িয়ে সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল

Share:

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: কলিঙ্গ সুপার কাপে কার্যত অপ্রতিরোধ্য ইস্টবেঙ্গল। গ্রুপ লিগের সব ম্যাচে জিতে সেমিফাইনালে ঠাঁই করে নিয়েছিল কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। বুধবার সেমিফাইনালে খালিদ জামিলের জামশেদপুর এফসিকে ২-০ গোলে হারিয়ে পৌঁছে গেল ফাইনালে। অর্থা‍ৎ কাপ জয় থেকে আর এক ধাপ দূরে লাল-হলুদ ব্রিগেড। দলের হয়ে এদিন জয়সূচক গোল করেছেন হিজাজি ও সিভেরিয়ো। ব্যবধান আরও বাড়ত। কিন্তু পেনাল্টি শট মিস করেন লাল-হলুদ অধিনায়ক ক্লেন্টন সিলভা।

কলিঙ্গ স্টেডিয়ামে এদিন ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের উপরে ঝাঁপিয়ে পড়েন ক্লেন্টন সিলভা-নন্দকুমাররা। একের পর এক আক্রমণ তুলে আছড়ে পড়েন জামশেদপুরের বক্সে। তবে দমে যাওয়ার পাত্র ছিলেন না খালেদ জামিলের ছেলেরাও। প্রতি আক্রমণে উঠে এসে বেশ কয়েকবার ইস্টবেঙ্গল রক্ষণের পরীক্ষা নেন। আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠেছিল খেলা। অবশেষে ১৯ মিনিটে কাঙ্খিত গোল করে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে এগিয়ে দেন হিজাজি। বাঁ প্রান্ত থেকে নেওয়া কর্নার জামশেদপুরের বক্স লক্ষ্য করে ভাসিয়ে দিয়েছিলেন নন্দকুমার। ওই বল ঠিকমতো প্রতিহত করতে পারেননি জামশেদপুরের গোলরক্ষক। হাজাজির কাছে বল যেতেই তিনি অব্যর্থ নিশানায় জাল ভেদ করেন। গোল খাওয়ার পরে শোধের জন্য তেড়েফুঁড়ে নেমেছিল জামশেদপুরের খেলোয়াড়রা। ৩০ মিনিটে ডানদিক থেকে জামশেদপুরের মানজোরোর নেওয়া দুরন্ত শট অবিশ্বাস্য ক্ষিপ্রতায় বাঁচিয়ে দলের পতন রোধ করেন ইস্টবেঙ্গলের গোলরক্ষক প্রভসুখন গিল। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে ওলাল-হলুদ।  

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। সেট পিস মুভমেন্টের সাহায্যে বল গিয়েছিল সিভেরিয়োর কাছে। জামশেদপুরের রক্ষণ ভাগের গড়ে তোলা দুর্গ ভেদ করে বল জালে জড়িয়ে ব্যবধান ২-০ করেন তিনি। দুই গোলে পিছিয়ে পড়ে খানিকটা হতোদ্যম হয়ে পড়ে জামশেদপুরের খেলোয়াড়রা। ৮১ মিনিটে ইস্টবেঙ্গলের পরিবর্তিত খেলোয়াড় সায়ন বন্দ্যোপাধ্যায়কে পিছন থেকে ট্যাকল করে বক্সের মধ্যে ফেলে দেন জামশেদপুরের এক খেলোয়াড়। সঙ্গে সঙ্গেই পেনাল্টি দেন রেফারি। কিন্তু লাল-হলুদ অধিনায়ক ক্লেন্টন সিলভার নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে। ম্যাচের শেষের দিকে গোল করার মতো দুটি সুযোগ পেয়েছিল জামশেদপুর। কিন্তু মানজররো ওই সুযোগ কাজে লাগাতে পারেননি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00