Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নয়া রেকর্ড গড়লেন ঝুলন

অজিদের মাটিতে এক নয়া মাইলস্টোন স্পর্শ করলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের মহিলা ক্রিকেটে লেজেন্ড তিনি। ভারতীয় মহিলা ক্রিকেট মানে ঝুলন গোস্বামী। আর ঝুলন মানেই ক্রিকেট। একে যেন অন্যের পরিপূরক। রবিবার অজিদের মাটিতে এক নয়া মাইলস্টোন স্পর্শ করলেন উইমেন ইন ব্লুর এই সদস্যা।

প্রথমশ্রেণী এবং আন্তর্জাতিক ক্রিকেট দুই মিলিয়ে মোট ৬০০টি উইকেট তুলে নিলেন ঝুলন। বাংলার পেসারের ৬০০ তম শিকার হলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাগ ল্যানিং। যা এককথায় বলতে গেলে এক অনন্য নজির।

এই কৃতিত্বের জন্য ঝুলকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি অভিষেক ডালমিয়া। একটি বিবৃতিতে সিএবি প্রেসিডেন্ট লেখেন, ‘ঝুলন একজন লিভিং লেজেন্ড। ৩৮ বছর বয়সেও দাপিয়ে খেলছে। সত্যি, ওর মতো ফিট ক্রিকেটার পাওয়াটা খুবই মুশকিল। ও এখনও বল হাতে ম্যাচের রং পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। এই সাফল্যের জন্য সিএবি-র পক্ষ থেকে ওকে অনেক শুভেচ্ছা জানাই।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00