Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৬ মিনিটের জন্য বিশ্ব রেকর্ড হাতছাড়া রাভালের

Share:

নিজস্ব প্রতিনিধি : ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে নিউজিল্যান্ডের হয়ে ২৪টি টেস্ট খেলেছিলেন ভারতীয় বংশোদ্ভূত জিৎ রাভাল। ক্যারিয়ারের শুরুটা অবশ্য ঝলমলে ছিল না মোটেই। ৩০.০৭ গড়ে ১১৪৩ রান করার পথে একবারই মাত্র সেঞ্চুরি উদ্‌যাপন করতে পেরেছিলেন এই ক্রিকেটার। সেই রাভাল ফের পাঁচ বছর পর শিরোনাম এলেন।

রাভাল আলোচনায় উঠে এলেন সেঞ্চুরি করেই। নিউজিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে নর্দার্ন ডিস্ট্রিক্টসের দ্বিতীয় ইনিংসে আজ ১০৭ রান করে আউট হয়েছেন রাভাল। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩তম সেঞ্চুরি করার পথে রেকর্ড বইয়ের একটি পাতা এলোমেলো করে দিয়েছেন ৩৬ বছর বয়সী রাভাল।

রাভাল ৫৮৯ মিনিটে ৩৯৬ বল খেলে ১০৭ রান করা সেঞ্চুরিটা পেয়েছেন ৫৫১ মিনিট খেলে। তাতে নিউজিল্যান্ডের রেকর্ড ভাঙলেও বিশ্ব রেকর্ডটা বেঁচে গেছে ৬ মিনিটের জন্য। অল্পের জন্য বিশ্ব রেকর্ড ছুঁতে না পারা রাভাল নিউজিল্যান্ডের রেকর্ডে পেছনে ফেলেছেন ক্লাইভ র‍্যাডলিকে। ১৯৭৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪৮৭ মিনিটে তিন অঙ্ক ছুঁয়েছিলেন র‍্যাডলি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00