Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

করোনা দাপট দেখালেও স্থগিত হচ্ছে না আইএসএল

করোনার ধাক্কায় একের পর এর ম্যাচ স্থগিত হলেও টনক নড়ল না আয়োজকদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনার ধাক্কায় একের পর এর ম্যাচ স্থগিত হলেও টনক নড়ল না আয়োজকদের। আপাতত নির্দিষ্ট সূচি মেনেই চলবে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। বৈঠকের পর এমনটাই জানিয়েছে এফএসডিএল।

এটিকে মোহনবাগান, ইস্টবেঙ্গল, বেঙ্গালুরু, ওড়িশা, গোয়াসহ একাধিক দলে পড়েছে কোভিডের থাবা। তবে তাতে বিন্দুমাত্র তোয়াক্কা করলেন না আইএসএলের আয়োজক গোষ্ঠী। করোনাকে উপেক্ষা করেই লিগ চালাতে তারা বদ্ধপরিকর। এদিনের বৈঠকে এফএসডিএলের পক্ষ থেকে জানা যায় যে, এবারের লিগ আগামী ১৫ মার্চের মধ্যে শেষ করতে হবে। যদিও এর পিছনে রয়েছে সম্প্রচারকারী সংস্থার স্বত্ব। তার জন্যই নির্দিষ্ট সময়ে এই লিগ শেষ করতে চাইছে এফএসডিএল। কারণ, তা না হলে তাদের পড়তে হবে আর্থিক ক্ষতির মুখে।

পাশাপাশি, আইএসএলের ফুটবলারদের সুরক্ষার জন্যও বেশ কয়েকটি নতুন নির্দেশিকা জারি করেছে মেডিকেল টিম। এখনও পর্যন্ত মোট তিনটি ম্যাচ বাতিল হয়েছে দ্রুত সেগুলির সূচি ঠিক করে ফেলতে চায় এফএসডিএল কর্তৃপক্ষ।

জৈব সুরক্ষা বলয়ে থেকে করোনার হাত থেকে রেহাই পাচ্ছেন না ফুটবলার এবং সাপোর্ট স্টাফরা। তার মধ্যে লিগ চালিয়ে যাওয়ার এই সিদ্ধান্ত কি ঠিক হল? প্রশ্নটা থেকেই যাচ্ছে। সেটার উত্তর দেবে সময়ই।

   

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00