Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জয়ের আনন্দের মাঝেই বড় দুঃসংবাদ পেলেন রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ

Share:

নিজস্ব প্রতিনিধি: গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে রবিবার রাতে উত্তেজনায় টানটান ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চলতি আইপিএলে প্রথম জয় তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস। হারের হ্যাটট্রিকের লজ্জা এড়ানোর আনন্দে যখন মাতোয়ারা রাজস্থানের ক্রিকেটাররা, ঠিক তখনই বড় দুঃসংবাদ পেলেন অধিনায়ক রিয়ান পরাগ। চেন্নাইয়ের বিরুদ্ধে স্লো-ওভার রেটের কারণে তাঁকে জরিমানা করেছে আইপিএল পরিচালন সমিতি। ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তাঁকে। এ নিয়ে চলতি আইপিএলে স্লো-ওভার রেটের কারণে দুই অধিনায়ক জরিমানার মুখে পড়লেন। গুজরাতের বিরুদ্ধে স্লো-ওভার রেটের কারণে মুম্বইয়ের হার্দিক পাণ্ড্যকে জরিমানা করা হয়েছিল।

আইপিএলের নিয়ম অনুযায়ী, দেড় ঘন্টার মধ্যেই ২০ ওভার শেষ করতে হবে। আর খেলা শুরুর প্রথম এক ঘন্টার মধ্যে ১৪ ওভার বল করতে হবে। কিন্তু গতকাল রবিবার বর্ষাপাড়ায় চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার বল করতে পারেননি রাজস্থানর বোলাররা। ফলে আচরণ বিধি ভঙ্গের দায়ে রাজস্থান অধিনায়ককে শাস্তি দিয়েছে আইপিএলের পরিচালন সমিতি।

আইপিএলের আচরণবিধি অনুযায়ী প্রথমবার স্লো ওভার রেটের অপরাধে শুধু অধিনায়ককে ১২ লাখ টাকা জরিমানা গুনতে হয়। একই আসরে দ্বিতীয়বার ওই অপরাধ করলে অধিনায়ককে ২৪ লাখ টাকা জরিমানা গুনতে হবে। সেই সঙ্গে ইমপ্যাক্ট প্লেয়ার-সহ দলের বাকিদের ৬ লাখ টাকা করে জরিমানা গুনতে হব। আর তৃতীয়বার একই দোষ করলে অধিনায়ককে ৩০ লাখ টাকা জরিমানা দিতে হবে এবং একটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে। দলের বাকিদের ১২ লাখ টাকা করে বা ম্যাচ ফির ৫০ শতাংশ অর্থ জরিমানা গুনতে হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00