Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাত বছরের সম্পর্কের ইতি, RCB কে হারিয়ে আবেগঘন সিরাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: মোহাম্মদ সিরাজের জন্য IPL 2025-এর নিলাম ছিল এক আবেগঘন মুহূর্ত। দীর্ঘ সাত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-র জার্সি গায়ে মাঠ কাঁপানো এই পেসারকে ছেড়ে দেওয়া হয়েছিল। তবে সেই অধ্যায়ের সমাপ্তি মানেই লড়াই শেষ নয়! এবার গুজরাত টাইটান্স (GT)-এর হয়ে এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে নিজের পুরনো দলের বিরুদ্ধে মাঠে নেমে সিরাজ বুঝিয়ে দিলেন, তিনিই আসল ‘গেম চেঞ্জার’।

পুরনো দলের বিরুদ্ধে প্রথম ম্যাচ, আবেগ কিন্তু নিয়ন্ত্রণে!

পুরনো দলের বিরুদ্ধে খেলার অনুভূতি স্বাভাবিকভাবেই অন্যরকম হয়। সিরাজও ব্যতিক্রম নন। কিন্তু আবেগকে পাশে সরিয়ে রেখে বল হাতে আগুন ঝরিয়েছেন তিনি। 4 ওভারে মাত্র 19 রান দিয়ে 3 উইকেট, বিপক্ষের ব্যাটিং অর্ডার তছনছ করে দিয়েছেন। সিরাজের বিধ্বংসী স্পেলে RCB প্রথম পাওয়ার-প্লেতেই ধাক্কা খেয়ে যায়। পুরনো দলের বিরুদ্ধে আগুন ঝরানো বোলিংয়ের পর সিরাজ বলেছেন, ‘সাত বছর আমি RCB-তে খেলেছি। তাই একটা আবেগ কাজ করছিল। তবে বল হাতে নেওয়ার পর সেই ভাবনা আর মাথায় ছিল না। আমার ফোকাস ছিল একটাই—সামনে থাকা ব্যাটসম্যানকে আউট করা। আমি সর্বদা নিজের উপর বিশ্বাস রাখি। যদি সেই আত্মবিশ্বাস না থাকে, তবে চাপে পড়ে যাব। আমি যেকোনো জায়গায় ভালো করতে পারি, এটা আমার মানসিকতা।

১৪০ কিমির বেশি গতিতে বিধ্বংসী স্পেল

পুরনো দলের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিতে সিরাজ শুরু থেকেই আগ্রাসী ছিলেন। প্রথমেই দেবদত্ত পাডিক্কাল ও ফিল সল্ট-কে বোল্ড করে RCB-কে চাপে ফেলে দেন। এরপর লিয়াম লিভিংস্টোন-এর উইকেট তুলে নিয়ে দলকে আরো এগিয়ে দেন। সিরাজের বোলিং স্পিড 140 কিমির বেশি থাকায় ব্যাটসম্যানদের সামলাতে বেগ পেতে হয়।

GT দলে যোগ দেওয়ার পর নিজের বোলিং নিয়ে কাজ করেছেন সিরাজ। তাঁর কথায়, ‘আমি নিয়মিত খেলার কারণে কোথায় ভুল করছি বুঝতে পারছিলাম না। বিরতিতে সেই ভুলগুলো শুধরে নিয়েছি। আশিস ভাইয়ের (Ashish Nehra) সঙ্গে আলোচনা করে বোলিংয়ে উন্নতি করেছি।’

Jos Buttler-এর ব্যাটে ঝড়, তবে দুর্বল ফিল্ডিং

GT-র হয়ে দুর্দান্ত ইনিংস খেলেছেন জস বাটলার। মাত্র 39 বলে অপরাজিত 73 রান করে দলকে জয়ের কিনারে পৌঁছে দেন। তবে নিজের উইকেটকিপিং নিয়ে সন্তুষ্ট নন। সেই ভুল স্বীকার করে বললেন, ‘আমার ক্যাচ মিস করা লজ্জাজনক ছিল। ফিল্ডিং আরও ভালো হতে পারত, আমরা হয়তো ৩০ রান কম তাড়া করতে পারতাম। তবে আমাদের ব্যাটিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী, তাই এটা নিয়ে বেশি ভাবছি না।’

বোলারদের পারফরম্যান্সে  খুশি শুভমান

গুজরাত অধিনায়ক শুভমন গিল জানিয়েছেন, তারা 190 রানের টার্গেট ধরেছিলেন, তবে RCB-কে 169/8 রানে আটকে রাখা দলের বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের ফল। তিনি স্বীকার করলেন, ‘উইকেটে কিছুটা মুভমেন্ট ছিল, তাই দ্রুত উইকেট তুলে নিতে পারলে ম্যাচের রং বদলে যেত। আমরা সেটাই করেছি।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00