Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১২ বছর বাদে ওয়াংখেড়েতে মুম্বইকে হারিয়ে ইতিহাস নাইটদের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে অল্প রানে আটকে রেখেও ব্যাটিং ব্যর্থতায় জিততে পারল না মুম্বই ইন্ডিয়ান্স। একা সূর্যকুমার যাদব খানিকটা লড়াই করলেন। বাকি বাঘা-বাঘা ব্যাটাররা নাইট বোলারদের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করলেন। প্রথমে ব্যাট করে শ্রেয়স আইয়াররা তুলেছিলেন ১৬৯ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৪৫ রানে গুটিয়ে গেলেন হার্দিক পাণ্ড্যরা। দীর্ঘদিন বাদে বল হাতে আগুন ঝরালেন মিচেল স্টার্ক। কলকাতার কাছে হারের ফলে প্লে অফে খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ল মুম্বই ইন্ডিয়ান্সের কাছে।

শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে জয়ের জন্য ১৭০ রানের মতো সহজ লক্ষ্য নিয়ে খেলতে নেমেছিল মুম্বই। কিন্তু দ্বিতীয় ওভারেই মিচেল স্টার্কের বলে ফিরে যান ঈশান কিশন (১৩)। এর পরে নমন ধীরকে (১১) ফেরান বরুণ চক্রবর্তী। পরের ওভারে সাজঘরে ফেরেন রোহিত শর্মা (১১)। তাঁকে আউট করেন সুনীল নারাইন। চার নম্বরে ব্যাট করতে নেমে খানিকটা প্রতিরোধ গড়ে তোলেন চলতি আইপিএলে চরম ব্যর্থ সূর্যকুমার যাদব।কিন্তু সহযোগিতা করার জন্য কোনও সতীর্থকে পাশে পাননি তিনি। তিলক ভার্মা (৪), নেহাল ওয়াধেরা (৬) হার্দিক পাণ্ড্যরা (১) কার্যত এদিন আয়ারাম আর গয়ারামের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ৭১ রানে ৬ উইকেট হারিয়ে হারের মুখে দাঁড়ায় মুম্বই।

সপ্তম উইকেটে সূর্য এবং টিম ডেভিড জুটি বেঁধে ৪৯ রান যোগ করেন। দুজনে নাইট বোলারদের পাল্টা আক্রমণের পথে হাঁটেন। তখন মনে হচ্ছিল মুম্বই জিতলেও জিততে পারে। কিন্তু আন্দ্রে রাসেলের বলে অকারণে ব্যাট চালাতে গিয়ে মণীশ পাণ্ডের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন সূর্য (৫৭)। তিনি ফিরতেই গোটা ওয়াংখেড়ে স্টেডিয়ামজুড়ে শ্মশানের নিস্তব্ধতা নেমে আসে। ১৯তম ওভারে বল করতে এসে আগুন ঝরালেন চলতি আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড় মিচেল স্টার্ক। দ্বিতীয় বলে ফিরিয়ে দিলেন স্বদেশীয় টিম ডেভিডকে (১৯ বলে ২৪)। পরের বলে ফেরালেন পীযূষ চাওলাকে (০)। আর পঞ্চম বলে গেরাল্ড কোয়ে‍ৎজের (৮) স্ট্যাম্প ছিটকে মুম্বইকে গুটিয়ে দিলেন। ১৮.৫ ওভারে ১৪৫ রানেই থেমে গেল মুম্বইয়ের দৌড়।১২ বছর বাদে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ইতিহাস গড়ল নাইটরা। 

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00