Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২ কোটি টাকায় ‘অফ ফর্মে’ থাকা মোস্তাফিজকে কিনল চেন্নাই

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সাম্প্রতিককালে তাঁর পারফরম্যান্স খুব এটা আশাব্যঞ্জক নয়। তবুও আইপিএল নিলামে দল পেলেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার নিলামে ২ কোটি টাকায় তাঁকে কিনল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

সাত বছর আগে ২০১৬ সালে আইপিএলে অভিষেক ঘটেছিল মোস্তাফিজের। প্রথমবার সানরাইজার্স হায়দরাবাদের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। ওই বছর দলকে শিরোপা জেতাতে বিশেষ ভূমিকা নিয়েছিলেন টাইগার পেসার। ১৭ উইকেট নিয়ে প্রতিযোগিতার সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি আদায় করে নিয়েছিলেন। পরের বছরও হায়দরাবাদের হয়ে খেলেছেন। এর পরে মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের জার্সি গায়ে আইপিএলের আসরে নেমেছিলেন। যদিও তাঁর পারফরম্যান্স তেমন উল্লেখযোগ্য ছিল না। ফলে প্রথম একাদশে নিয়মিত জায়গাও হয়নি। চলতি বছরে দিল্লির হয়ে সর্বশেষ আইপিএলেও ২ ম্যাচ খেলার সুযোগ পেয়ে নিয়েছেন মাত্র ১ উইকেট। ওই জঘন্য পারফরম্যান্সের কারণে গত ২৬ নভেম্বর খেলোয়াড় ধরে রাখা–অব্যাহতি দেওয়ার শেষ দিনে ২৮ বছর বয়সী বাংলাদেশি পেসারকে ছেড়ে দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। ফলে তাঁকে নিলামে তোলা হয়।

মঙ্গলবারের আইপিএল নিলামে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসাবে নাম ছিল মোস্তাফিজের। দেশের হয়ে খেলার জন্য তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। নিলামের জন্য নাম নিবন্ধন করলেও বাছাইয়ে বাদ পড়েন মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদ। ফলে মোস্তাফিজের দিকে চোখ ছিল গোটা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের। দুপুর থেকে নিলাম শুরুর ছয় ঘন্টাতেও বাংলাদেশের একমাত্র ক্রিকেটারের নাম না আসায় অনেকেই হতাশ হয়ে পড়েছিলেন। শেষ পর্যন্ত রাত আটটার (বাংলাদেশি সময়) পরে ২ কোটি টাকায় বাংলাদেশি পেসারকে ২ কোটি টাকায় কিনে নেয় পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00