Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

IPL-2023: গত মরশুমের অভিজ্ঞতা ভুলতে চান ঋতুরাজ

Share:

নিজস্ব প্রতিনিধি:  গত মঙ্গলবার চলতি আইপিএল-এর প্লে-অফে গুজরাটকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচে চেন্নাইয়ের হয়ে দূরন্ত হাফ সেঞ্চুরি করেন এই মরশুমে আইপিএল-এ নজরকাড়া ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড়।

চলতি আইপিএল-এ দূরন্ত ছন্দে রয়েছেন এই ভারতীয় ব্যাটসম্যান। প্রায় প্রতিটি ম্যাচেই রান এসেছে তাঁর ব্যাট থেকে। তবুও গত মরশুমটা একেবারেই ভালো যায়নি ঋতুরাজের। পুরনো দিনগুলোকে ভুলে ঋতুরাজ চলতি আইপিএল-এ যেন নিজেকে ফিরে পেয়েছেন।

গুজরাট ম্যাচে জয়ের পাওয়ার পর, ঋতুরাজ তাঁর সতীর্থ দীপক চাহারকে আইপিএল-এ ভালো পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানান। ঋতুরাজ তাঁর সতীর্থকে বলেন, তোমাকে অসংখ্য অভিনন্দন জানাই এই কারণেই যে গুজরাটের বিরুদ্ধে সামির ক্যাচটা তুমি অসাধারণ নিয়েছ। এবং তার সঙ্গে সঙ্গে তুমি চোট সারিয়ে যেভাবে দলে ফিরেছো তারজন্যও তোমার অভিনন্দন প্রাপ্য। চোট সারিয়ে চলতি আইপিএল-এ দলে ফিরে এসে তুমি প্রতিটি ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছো, যার জন্য সত্যিই তোমার প্রশংসাপ্রাপ্য।

আরও জানতে পড়ুন: ভিনিসিয়াসের রিয়ালে থাকা নিয়ে জল্পনা

সতীর্থ ঋতুরাজের কাছ থেকে এইরকম প্রশংসা পাওয়ার পর আল্পুত দীপক চাহারও। তিনি বলেন, আমি সত্যিই খুব খুশি ও আনন্দিত যে দলের জয়ে আমার একটা ভূমিকা থাকছে দেখে। দলের জন্য সবসময়ই আমি আমার একশো শতাংশ দিতে প্রস্তুত আছি। কেননা দল আমাকে আমার প্রাপ্য অর্থ দিয়েছে। কাজেই তাদের ঋণ ট্রফি জিতেই আমি শোধ করতে চাই।

চেন্নাই দলের এই সাফল্যোর কারণ সম্বন্ধে বছর ২৬-এর এই স্পিনার বলেন, আইপিএল শুরুর আগে আমাদের যে প্রি সিজন ক্যাম্প হয়েছিল, তার ফলেই আমাদের দল আইপিএলএ এতদূর পর্যন্ত অগ্রসর হতে পেরেছে। এছাড়া দলের সাপোর্ট স্টাফদেরও একটা বড় ভূমিকা রয়েছে এই সাফল্যের পিছনে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00