Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফুটবলারদের ধর্মঘটে ভেসতে গেল আন্তর্জাতিক ম্যাচ

খেলা শুরু হতে বাকি ছিল আর মাত্র এক ঘণ্টা। কিন্তু ফুটবলারদের ধর্মঘটের জন্য ভেসতে গেল কানাডা বনাম পানামা ম্যাচ।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: খেলা শুরু হতে বাকি ছিল আর মাত্র এক ঘণ্টা। কিন্তু ফুটবলারদের ধর্মঘটের জন্য ভেসতে গেল কানাডা বনাম পানামা ম্যাচ। কানাডার ফুটবলাররা রীতিমতো আন্দোলনে বসে পড়েন। কারণ, দেশের সরকারের নতুন শ্রম আইনের প্রতি প্রতিবাদ জানানোর জন্য ধর্মঘটে সামিল হন কানাডার ফুটবলাররা। রবিবার ফুটবলারদের অনড় মনোভাবের কাছে মাথানত করতে বাধ্য হন কানাডার ফুটবল কর্তারা। তাই বাধ্য হয়ে পানামার বিপক্ষে এই ম্যাচ বাতিল করে দেন তারা। তবে তারা যদি ম্যাচ বাতিল নাও করতেন তাহলেও কোনওভাবেই ম্যাচ খেলতে নামতেন না কানাডার ফুটবলাররা।

যদিও এখনও পর্যন্ত কানাডা ফুটবল দলের কোনও সদস্য এই বিষয় নিয়ে সরাসরি মুখ খোলেননি। দলের তরফ থেকে একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে যে, ‘চুক্তিতে থাকা শ্রম আইনের নতুন প্রস্তাব গত বৃহস্পতিবারই খারিজ করে দেওয়া হয়েছে। কানাডা সরকারের সঙ্গে জাতীয় দল এবং কানাডা ফুটবল ফেডারেশনের আলোচনা চলছে।’ 

পাশাপাশি, সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলা হয়েছে যে, ‘গত ২ জুন প্রস্তাব খারিজ করার পর ৪ জুন বিকালে কানাডা সরকারের সভাপতি এবং সাধারণ সচিব আলোচনায় বসেন। যদিও তাতে কোনও ইতিবাচক কিছু হয়নি। তাই আমরা পানামার বিরুদ্ধে ম্যাচে মাঠে নামতে পারছি না। কানাডার ফুটবলের স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হল।’

 

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00