Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

India vs West Indies : কোহলি শূন্য, মিডল অর্ডারে ধস, ব্যাটিংয়ে ভরাডুবি

ক্যারিবিয়ানদের দাপুটে বোলিং তাদের মেরুদণ্ডটাই ভেঙে দিল

Share:

নিজস্ব প্রতিনিধি, নরেন্দ্র মোদি স্টেডিয়াম (আহমেদবাদ):  বিপর্যয় বললে হয়তো কিছুই বলা হবে না। ভারতের ব্যাটারদের শুক্রবারের পারফরম্যান্সের সঙ্গে ভরাডুবি শব্দটা লাগসই। ক্যারিবিয়ানদের দাপুটে বোলিং তাদের মেরুদণ্ডটাই ভেঙে দিল। চোটের জন্য খেলছেন না লোকেশ রাহুল। দলে নেই শার্দূল, দীপক, যুজবেন্দ্র। চারের জায়গায় এসেছেন দীপক চহার, শিখর ধবন, শ্রেয়স আয়ার এবং কুলদীপ যাদব। কিন্তু এই পরিবর্তনে লাভের লাভ যে কিছু হয়নি, সেটা স্কোরবোর্ড থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে। দুশো রানের মধ্যে ছ উইকেটের পতন। কিছুটা হলেও ক্যারিবিয়ানদের প্রতিহত করতে সক্ষম হন শ্রেয়স (৮০)। দ্বিতীয় সফল ঋষভ পন্থ (৫৬)। ভারতের ইনিংস ২৬৫ রানের মধ্যেই শেষ হয়ে যায়।

ভারত ইতোমধ্যে ২-০-তে এগিয়ে।শুক্রবার জিতলে সিরিজের সব ম্যাচ জিতবে ভারত। আর জয়ের জন্য রাস্তা দুটো। এক বিপক্ষকে বিরাট রানের সামনে দাঁড় করিয়ে দেওয়া। আর সেই লক্ষ্যপূরণে ব্যর্থ হলে কম রানের মধ্যে তাদের ইনিংস শেষ করে দেওয়া। এই খবর যখন লেখা হচ্ছে, তখন আর বাকি মাত্র ছ ওভার। এই  সামান্য ওভারে ভারত আর কত রান তুলতে পারে সেটাই দেখার।

এই ম্যাচ ঘিরে বাড়তি একটা আকর্ষণ রয়েছে। সিরিজ পকেটস্থ করলে রোহিতের জায়গায় হবে কপিল, ধনি, বিরাটদের সঙ্গে। এবার জিতলে বিপক্ষকে ১২ বার হোয়াইট ওয়াশের নজির স্থাপন করবেন। তিনিই হবে অষ্টম ভারতীয় অধিনায়ক। সেই কীর্তি স্থাপন করা যায় কি না, সে দিকে তাকিয়ে গোটা দেশ।

আরও পডুন করোনার থাবা, নিউজিল্যান্ড সফর বাতিল করল অস্ট্রেলিয়া

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00