নিজস্ব প্রতিনিধিঃ চতুর্থ টেস্টে বড় রদবদল! তৃতীয় টেস্টের প্রথম একাদশে তিনটি পরিবর্তন করে চতুর্থ দলের দল সাজাল ভারত। তবে তাতেই চমক! একজনের অভিষেক হচ্ছে ম্যাঞ্চেস্টারে। প্রথম একাদশে ফিরলেন শার্দূল ঠাকুর এবং সাই সুদর্শন। আর শুভমনের টিমের হয়ে প্রথম টেস্ট খেলবেন অংশুল কম্বোজ। তবে প্রথম একাদশের বাকি আটজন একই রয়েছেন। যারা খেলেছিলেন লর্ডসের মাঠে। আসলে চোটের জন্যে খেলতে পারছেন না আকাশ কুমার এবং নীতীশ কুমার রেড্ডি।
অন্যদিকে বাজে পারফরম্যান্সের জন্যে বাদ পড়েছেন করুণ নায়ার। তাই আকাশদীপের পরিবর্তে নেওয়া হয়েছে অংশুলকে। তিনিই প্রথম টেস্টে খেলবেন। অন্যদিকে নীতীশের জায়গায় খেলবেন শার্দূল ঠাকুর এবং করুণ নায়ারের জায়গায় খেলবেন সাই সুদর্শন। টেস্টের প্রথম একাদশে বড় রদবদল হয়ে তিন নতুন সদস্যকে নিয়ে চতুর্থ টেস্টের স্কোয়াড সাজাল ভারত। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে খেলছেন না বাংলার প্রাক্তন অধিনায়ক অভিমুন্য ঈশ্বরণ। তাই ভারতের হয়ে ওপেন করবেন যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুল।
সুতরাং প্রথম তিনটি টেস্টের মতোই ওপেনিং জুটিতে কোনও পরিবর্তন হচ্ছে না। ব্যাটিংয়ে তিন নম্বরে নামবেন করুণ নায়ারের পরিবর্তে আসা সুদর্শন। চার নম্বরে থাকবেন অধিনায়ক শুভমন গিল। পাঁচ নম্বরে নামবেন ভারতের সহ-অধিনায়ক ঋষভ পন্থ। ছ’নম্বরে আসবেন রবীন্দ্র জাডেজা। সাত নম্বরে ওয়াশিংটন সুন্দর। আট নম্বরে নামবেন শার্দূল। নয় নম্বরে নামবেন ডেবিউ ক্রিকেটার অংশুল, ১০ নম্বরে থাকবেন জসপ্রীত বুমরাহ এবং ১১ নম্বরে থাকবেন মহম্মদ সিরাজ। ভারতের প্রথম একাদশ স্কোয়াডে আছেন, যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, অংশুল কম্বোজ, জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ।