Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডার্বির আগেই দুঃসংবাদ লাল- হলুদ শিবিরে, ছিটকে গেলেন আনোয়ার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গুয়াহাটিতে ISL ম্যাচে আগামীকাল অর্থাৎ  শনিবার মুখোমুখি হবে ইষ্টবেঙ্গল এবং মোহনবাগান। আর এই ম্যাচের ২৪ ঘণ্টা আগে বড় ধাক্কা লাল- হলুদ শিবিরে । কলকাতা ডার্বিতে খেলবেন না আনোয়ার আলি।    সেইসঙ্গে ডার্বিতে খেলার সম্ভাবনা কম সাউল ক্রেসপোরও। কারণ, এনারা দুজনেই আইএসএল ম্যাচে পেয়েছেন চোট ।

আনোয়ার আলি মুম্বই সিটি এফসি ম্যাচে পায়ে চোট পেয়েছিলেন। তাই এরপর থেকে তাঁকে দেখা যায়নি মাঠে  অনুশীলন করতে  । গাড়ি থেকে নেমে ট্রেনিং গ্রাউন্ডে ঢোকার সময় দেখা যায় যে, স্বাভাবিকভাবে হাঁটতেও পারছেন না তিনি।  সেইজন্য আনোয়ার আলিকে আগামীকালের ডার্বিতে নিতে নারাজ ইষ্টবেঙ্গল কোচ  অস্কার ব্রুজো। অন্যদিকে  সদ্য  চোট সারিয়ে মাঠে নেমেছেন ক্রেসপোর। তবে তিনি এখন সুস্থ নন। তাই মনে করা হচ্ছে, আনোয়ার আলির সঙ্গে ক্রেসপোর খেলতে নামবেন না আগামীকালের ডার্বিতে ।

উল্লেখ্য, শনিবার, গুয়াহাটিতে আইএসএল-এর ফিরতি ডার্বিতে মোহনবাগানের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। অতএব, এই মুহূর্তে দুই শিবিরই রয়েছে ডার্বির আবহে। আর তখনই সামনে এল ইষ্টবেঙ্গলের হয়ে খেলতে নামবেন না আনোয়ার আলি । তাই ইস্টবেঙ্গলের নতুন বিদেশি সেলিসকে যুদ্ধকালীন তৎপরতায় দেশে আনা হচ্ছে। তাঁর নাম রয়েছে স্কোয়াডে। তাই শনিবার  মাদ্রিদ থেকে গুয়াহাটিতে পৌঁছে যাবেন তিনি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00