Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত দল, হার্দিককে সরিয়ে টি-২০’র অধিনায়ক সূর্য

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য এক দিনের এবং টি টোয়েন্টি দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। সব জল্পনার অবসান ঘটিয়ে একদিনের সিরিজ খেলছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। একদিনের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন রোহিত শর্মা। তবে টি-টোয়েন্টি সিরিজের জন্য অধিনায়ক করা হল সূর্যকুমার যাদবকে। অর্থা‍ৎ টি-টোয়েন্টি বিশ্বকাপে সহ-অধিনায়কের দায়িত্বে থাকা হার্দিক পাণ্ড্যর উপরে আস্থা রাখতে পারেননি টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর ও জাতীয় নির্বাচকরা। জিম্বাবোয়ের বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজে টিম ইন্ডিয়ার অধিনায়কত্বের দায়িত্বে থাকা শুভমন গিলের পদোন্নতি ঘটেছে। দুই দলেই সহ অধিনায়ক হিসাবে জায়গা পেয়েছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরেই অবসরের ঘোষণা করেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। ফলে সিনিয়র ক্রিকেটার হিসাবে হার্দিক পাণ্ড্যই শ্রীলঙ্কা সিরিজে টি টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পেতে পারেন বলে জল্পনা চলছিল। কিন্তু সূত্রের খবর, টিম ইন্ডিয়ার নয়া কোচ গৌতম গম্ভীর মোটেও হার্দিককে পছন্দ করেন তাই টি-টোয়েন্টি দলে হার্দিক পাণ্ড্য থাকলেও তাঁকে অধিনায়ক করা হয়নি। জিম্বাবোয়ের বিরুদ্ধে সিনিয়রদের বিশ্রাম দেওয়া হয়েছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে দলে ফেরানো হয়েছে তাঁদের।

এক দিনের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শ্রেয়স আয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, আরশদীপ সিংহ, রিয়ান পরাগ, অক্ষর পটেল, খলিল আহমেদ এবং হর্ষিত রানা।

টি-টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিংহ, রিয়ান পরাগ, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আরশদীপ সিংহ, খলিল আহমেদ এবং মহম্মদ সিরাজ।

 

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00