Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বুমরা ও আকাশ দীপের দুরন্ত ব্যাটিংয়ে ফলো-অনের লজ্জা এড়াল টিম ইন্ডিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: কেএল রাহুল ও রবীন্দ্র জাদেজার দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে ব্রিসবেন টেস্টে ফলো-অনের লজ্জা এড়াল টিম ইন্ডিয়া। শেষ উইকেটে জুটি বেঁধে মাটি কামড়ে লড়লেন যশপ্রীত বুমরা ও আকাশদীপ। আর তার ফলেই  মঙ্গলবার (১৭ ডিসেম্বর) চতুর্থ দিনের শেষে ৯ উইকেট হারিয়ে ২৪২ রান তুলল রোহিত বাহিনী। প্রথম ইনিংসে এখনও অস্ট্রেলিয়ার চেয়ে ১৯৩ রানে পিছিয়ে ভারত।

সোমবার (১৬ ডিসেম্বর) তৃতীয় দিনের শেষে ভারতের রান ছিল ৪ উইকেটে ৫১। এদিন সকালে ব্যাট করতে নেমে বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি ভারত অধিনায়ক রোহিত শর্মা। অজি অধিনায়ক প্যাট কামিন্সের অফ স্টাম্পের বলে খোঁচা দিতে গিয়ে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারের হাতে ক্যাচ দিয়ে মাত্র ১০ রান করে ফেরেন তিনি। এর পর কার্যত ফলো-অনের লজ্জা এড়াতে পরিত্রাতা হয়ে আবির্ভূত হন কে এল রাহুল ও রবীন্দ্র জাদেজা। অজি বোলারদের আক্রমণ নির্বিষ করে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন দুজনে। যেভাবে খেলছিলেন রাহুল, তাতে মনে হচ্ছিল শতরান পেয়ে যাবেন। কিন্তু তা হয়নি। শতরান থেকে ১৬ রান দূরে থামতে হল ভারতের ওপেনারকে। স্লিপে শরীর ছুড়ে এক হাতে ক্যাচ স্টিভ স্মিথ। ১৩৯ বলে ৮৪ রান করে আউট হন রাহুল।

এর পরে ভারতের পরিত্রাতা হয়ে হাজির হন রবীন্দ্র জাদেজা। সপ্তম উইকেটে দুজনে জুটি বেঁধে ৫৩ রান যোগ করেন। তবে ভাল খেলতে খেলতে আচমকাই কামিন্সের বলে বোল্ড হয়ে যান নীতীশ রেড্ডি (১৬)। খানিক বাদে  স্টার্কের বলে ফিরে যান সিরাজ (১)। ফলো-অন বাঁচাতে তখনও দরকার ছিল ৩৬ রান। কামিন্সের বাউন্সারে বড় শট খেলতে গিয়ে আউট হয়ে সাজঘরে ফেরেন জাদেজা (৭৭)। ভারতের রান ছিল তখন ২১৩। অনেকেই ভেবেছিলেন ফলো-অনের মুখে পড়বে রোহিত বাহিনী। কিন্তু শেষ উইকেটে মাটি কামড়ে লড়াই করলেন ভারতের দুই বোলার যশপ্রীত বুমরা ও আকাশদীপ। ফলো-অনের লজ্জা এড়াতে অজি বোলারদের পাল্টা মারের পথে হাঁটেন আকাশদীপ। একদিনের মেজাজে ব্যাট করতে থাকেন। দিনের শেষে ভারতের রান দাঁড়ায় ৯ উিকেট হারিয়ে ২৫২। যশপ্রীত বুমরা ১০ এবং আকাশদীপ ২৭ রানে অপরাজিত রয়েছেন। অস্ট্রলিয়ার হয়ে অধিনায়ক প্যাট কামিন্স ৮০ রানে ৪ উইকেট নিয়েছেন। আর এক পেসার মিচেল স্টার্ক ৮৩ রানে তিন উইকেট ঝুলিতে পুরেছেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00