Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফাইনালে ভারত ও শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: এশিয়া কাপের ফাইনালে আজ রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছেন রোহিত শর্মা ও দাসুন শানাকারা। এ নিয়ে ফাইনালে মোট ৯ বার মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। ফাইনালে নামার আগেই দু’দল খানিকটা ধাক্কা খেয়েছে। চোটের কারণে শ্রীলঙ্কা দল পাচ্ছে না অন্যতম সেরা স্পিনার মাহেশ থিকশানাকে। আর বাংলাদেশের বিরুদ্ধে চোট পাওয়ায় অক্ষর পটেলকে পাচ্ছেন নাস রোহিত শর্মারা। ফলে প্রথম একাদশ সাজাতে গিয়ে দুই দলের ম্যানেজমেন্টকে কার্যত মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে।

বাংলাদেশ ম্যাচে নিয়মিত পাঁচ খেলোয়াড়কে বাদ দিয়ে দল নামানোর খেসারত দিতে হয়েছে টিম ইন্ডিয়াকে। হারতে হয়েছে সাকিব আল হাসানদের কাছে। বাংলাদেশের বিরুদ্ধে যাদের বিশ্রাম দেওয়া হয়েছিল তাদের ফেরানো হচ্ছে, এটা অনেকটাই নিশ্চিত। কিন্তু ওয়াশিংটন সুন্দর নাকি মহম্মদ সামিকে প্রথম একাদশে রাখা হবে তা নিয়ে দ্বিধায় ভুগছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাই ঠিক হয়েছে পিচ দেখেই চূড়ান্ত একাদশ বেছে নেওয়া হবে। প্রতিটি ম্যাচে তাই করেছে ভারত। টস হওয়ার পরেই প্রথম একাদশ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে যে দল খেলেছিল তাতে একটি পরিবর্তন ঘটিয়ে প্রথম একাদশ মাঠে নামাতে পারে শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট। মাহেশ থিকশানার পরিবর্তে দলে নেওয়া শাহান আরোচচিগেকে রাখা হছে। বিশ্বকাপের বাছাই পর্বে বল ও ব্যাট হাতে দুরন্ত পারফর্ম করেছেন।

ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈশান কিশন, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর/মহম্মদ সামি, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ। 

 

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ

পাথুম নিশাঙ্কা,  দিমুথ করুণারত্নে, শাহান আরাচচিগে, কুশল মেন্ডিজ, সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডি’সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়ালালাগে, কাসুন রাজিথা ও মাথিশা পাথিরানা।

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00