চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই আচমকা অবসর ১৫২.৫ কিমি গতিতে বলা করা ক্রিকেটারের

Share:

নিজস্ব প্রতিনিধি : চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হঠাৎ করেই অবসর নিলেন ভারতের তারকা ক্রিকেটার বরুণ অ্যারন। শুক্রবার সব ধরণের পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন বরুণ। ডানহাতি ফাস্ট বোলার বরুণ ভারতের হয়ে ৯ টি টেস্ট খেলেছেন। ওডিআই ম্যাচে সব মিলিয়ে ২৯ টি উইকেট নিয়েছেন।

২০১১ সালের ২৩ অক্টোবর ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি হয় বরুণের। ওই বছর নভেম্বরে সেই ওয়াংখেড়েতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমবার ভারতের টেস্ট জার্সি গায়ে দিয়েছিলেন বরুণ। ভারতের হয়ে বরুণের শেষ ম্যাচ ছিল নভেম্বর ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এরপর থেকে তিনি আর সুযোগ পান নি। বরুণ ২০১৪ সালের নভেম্বরে কটকে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষবার ওয়ান ডে খেলতে নামেন।

চার বছর স্থায়ী হয় বরুণ অ্যারনের আন্তর্জাতিক কেরিয়ার। দীর্ঘ এক দশক জাতীয় দল থেকে দূরে থাকার পরে শেষমেশ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা পেসার।

এই নিয়ে বরুণ সামাজিক মাধ্যমে জানান, ‘গত ২০ বছর ধরে ফাস্ট বোলিংয়ের রেকর্ডে ছিলাম। আজ আমি আনুষ্ঠানিকভাবে অবসরের কথা ঘোষণা করছি। বাকী জীবনটা নিজের মত করে কাটাতে চাই।’

উল্লেখ্য,বরুণের ফার্স্ট ক্লাস কেরিয়ার রীতিমতো ঝকঝকে। সালটা তখন ২০১৪, ইল্যাল্ড সফরে বরুণের মারাত্মক খেলার সাক্ষ্মী থেকেছেন গোটা দুনিয়া। ইল্যান্ডের স্টুয়াট ব্রডের নাক ফাটিয়ে দিয়েছিলেন বরুণ।বরুণ ভারতের হয়ে মোট ৯টি টেস্ট ও ৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন। টেস্টে ১৮টি ও ওয়ান ডে ক্রিকেটে ১১টি উইকেট নিয়েছেন তিনি। তিনি ৬৬টি ফার্স্ট ক্লাস ম্যাচে মাঠে নেমে উইকেট নেন ১৭৩টি। এছাড়া ৮৮টি লিস্ট-এ ম্যাচে বরুণ সংগ্রহ করেন ১৪১টি উইকেট। ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট সক্রিয় ছিলেন বরুণ।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]