Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিশাখাপত্তনমে টেস্ট জয়ের পর পয়েন্ট টেবিলে উঠে এল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি : বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়লাভের পর পয়েন্ট টেবিলে ওপরের দিকে উঠে এল ভারত। ফের পঞ্চম স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এল রোহিত শর্মারা। পয়েন্ট পারসেন্টেজে ৫২.৭৭ রয়েছে ভারতের। ভারতের পরে রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও বাংলাদেশ।

এক দিন বাকি থাকতেই সোমবার ১০৬ রানে ইংল্যান্ডকে হারাল ভারত। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে যশস্বী জয়সওয়াল ও শুভমন গিলের পারফরমেন্স সকলের নজর কেড়েছে। অন্যদিকে বোলারদের মধ্যে নজর কেড়েছেন জসপ্রীত বুমরা ও রবিচন্দ্রন অশ্বিনরা। যশস্বী, শুভমন, বুমরা, অশ্বিনের পারফরমেন্সের জেরে ইংল্যেন্ডকে হেলায় হারাল ভারত। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়ার পরই স্থান পেল রোহিত শর্মারা। পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়ার পয়েন্ট ৫৫। অস্ট্রেলিয়ার পর পয়েন্ট টেবিলে জায়গা করে নিয়েছে ৫২.৭৭। এরপর দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও বাংলাদেশের পয়েন্ট পারসেন্টেজ রয়েছে ৫০। এরপরে রয়েছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। পয়েন্ট টেবিলে পাকিস্তানের পয়েন্ট পারসেনটেজ রয়েছে ৩৬.৬৬। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট পারসেনটেজ রয়েছে ৩৩.৩৩ ও ইংল্যান্ডের পয়েন্ট পারসেনটেজ রয়েছে ২৫। পয়েন্ট তালিকায় ইংল্যান্ডের স্থান অষ্টমে।

এর আগে হায়দরাবাদ টেস্টে হেরে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে নেমে গিয়েছিল ভারত। তবে বিশাখাপত্তনম টেস্টে জিতে পয়েন্ট টেবিলে উঠে আসে রোহিত শর্মারা। আগামী ১৫ ফেব্রুয়ারি রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নামছে ভারত। সেই টেস্টে ভারত জিতে সিরিজে অ্যাডভান্টেজ নিতে পারে কিনা, এখন সেটাই দেখার।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00