Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২০৩৬ সালের অলিম্পিক্স ভারতে! আয়োজক হিসাবে দায়িত্ব চেয়ে চিঠি IOC-র কাছে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২০৩৬ সালে অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমস আসর বসতে চলছে ভারতে। ইতিমধ্যেই আয়োজক হিসাবে দায়িত্ব নিতে চেয়ে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা (IOC) কাছে চিঠি পাঠাল ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA)। সূত্র মারফত জানা গিয়েছে, ‘ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০৩৬ সালে ভারতে অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমস আয়োজন করা জন্য বিশেষ পদক্ষেপ নিতে চলেছেন। যাতে দেশজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অগ্রগতি এবং যুবকরা উপকৃত হতে পারে।‘

বলা বাহুল্য, স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, ‘ দেশের মাটিতে অলিম্পিক আয়োজন আমাদের স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এগোচ্ছে দেশ।‘ আর এবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে আয়োজক হিসাবে ইচ্ছে প্রকাশ করে  চিঠি পাঠাল ভারত।  চূড়ান্ত সিদ্ধান্ত নেবে IOC  ।

উল্লেখ্য, ২০২৮ সালে  গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। ২০৩২ সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত হবে অলিম্পিক। তবে  ২০৩৬ সালে অলিম্পিক আয়োজনের জন্য এখন পর্যন্ত ১০ টি দেশ আগ্রহ দেখিয়েছে। সেইসকল দেশগুলি হল – মেক্সিকো (মেক্সিকো সিটি এবং  গুয়াদালাজারা-মনটেরে-তিজুয়ানা), ইন্দোনেশিয়া (নুসানতারা), তুরস্ক (ইস্তাম্বুল), ভারত (আহমেদাবাদ), পোল্যান্ড (ওয়ারশ, ক্রাকো), মিশর (নতুন প্রশাসনিক রাজধানী) এবং দক্ষিণ কোরিয়া (সিউল-ইনচিয়ন)।  তাই  কোন দেশে ২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজন হতে চলেছে সেটাই এখন মূল দেখার বিষয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00