Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

India vs West Indies একদিনের সিরিজ পকেটে, পোলার্ডদের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ী

শুরুটা অবশ্য ভারতের ভালো হয়েছে তা একেবারেই বলা যাবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি, নরেন্দ্র মোদি স্টেডিয়াম (আহমেদবাদ): ম্যাচকপি লিখতে গিয়ে স্বর্ণযুগের বাংলার সেই বহু শ্রুত গানের কথা মনে পড়ে- দুরন্ত ঘূর্ণির/ এই লেগেছে পাক/ এই দুনিয়া ঘুরে বনবন বনবন/ ছন্দে ছন্দে কত রঙ বদলায় রঙ বদলায় । ভারতীয় বোলারদের দাপটে ক্যারিবিয়ান শিবিরে প্রতি মুহূর্তে রং বদলে গিয়েছে। আর ১৬৯ রানেই শেষ তাদের দাপট।

রঙ কেমন বদলেছে, একবার তা দেখে নেওয়া যাক  সেটা একবার স্কোর বোর্ডের দিকে তাকিয়ে দেখা যাক-

সাইমন হপ পাঁচ

ব্যান্ডন কিং ১৪

ড্যারেন ব্র্যাভো ১৯

ব্রুকস শূন্য

নিকোলাস ৩৪

জ্যাসন হোল্ডার ছয়

ফ্যাবিয়ান অ্যালেন শূন্য

হেডেন ওয়াশ ১৩

কার্যত দুই বোলার শিরাজ আর কৃষ্ণার বোলিং ক্যারিবিয়ানদের মেরুদণ্ড গুঁড়িয়ে দেয়। শিরাজ মাত্র ন ওভারে ২৯ রান দিয়ে তিনটি উইকেট সংগ্রহ করেন। যোগ্য সঙ্গত দিয়েছে কৃষ্ণা। ৮.১ ওভারে ২৭ রান দিয়ে সংগ্রহ করেন তিনটি উইকেট। দীপক চাহারের দাপুটে ইনিংসের সুবাদে ভারত কিছুটা হলেও সম্মানের জায়গায় পৌঁছয়। এই রানে ম্যাচ জিততে গেলে দরকার বিপক্ষের ইনিংস কম রানের মধ্যে শেষ করে দেওয়া। শুরু থেকে সেই চেষ্টাই চালিয়ে গিয়েছে ভারতীয় বোলাররা। আর তার প্রমাণ মিলল।

শুরুটা অবশ্য ভারতের ভালো হয়েছে তা একেবারেই বলা যাবে না। ১৬ রানে ফেরেন রোহিত। মাত্র তিন বল পরে বিদায় নেন কোহলিও। এক ওভারের মধ্যে দু উইকেট হারিয়ে ভারত কার্যত চাপে পড়ে যায়। হাল ধরেন শ্রেয়স আর ঋষভ। পন্থের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, সেই অভিযোগ আজ তিনি নিজেই ভাঙলেন। চতুর্থ উইকেট দু’জনে মিলে যোগ করেন ১১০ রান। অর্ধশতরান করে পন্থ (৫৬) ফেরার পরে বেশিক্ষণ সূর্যকুমার যাদব টিকতে পারেননি। বলা যেতে পারে, ভারতীয় শিবিরের একের পর এক উইকেট পতনের রিটেলিকাস্ট হল ক্যারিবিয়ান শিবিরে। ১৭০ রানের আগেই শেষ তাদের দাপট।

আরও পড়ুন India vs West Indies : কোহলি শূন্য, মিডল অর্ডারে ধস, ব্যাটিংয়ে ভরাডুবি

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00