Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

IND-BAN TEST: ফলোঅন এড়াতে লড়ছে বাংলাদেশ

দ্বিতীয় দিনের শেষে আট উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ১৩৩ রান।

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: একদিনের সিরিজ জিতলে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে কার্যত ধুঁকছে বাংলাদেশ। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের শেষে আট উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ১৩৩ রান। ক্রিজে রয়েছেন দুই বোলার মেহেদী হাসান মিরাজ এবং এবাদত হোসেন। এখনও ভারতের চেয়ে ২৭১ রান পিছিয়ে রয়েছে বাংলাদেশ।  ফলোঅন এড়াতে হলে আরও ৭২ রান করতে হবে টাইগারদের।

বুধবার থেকে শুরু হওয়া টেস্টের প্রথম দিনের শেষে ৬ উইকেটে ২৭৮ রান সংগ্রহ করেছিল সফরকারী দল। এদিন শ্রেয়াস আইয়ারকে ফিরিয়ে দেন এবাদত হোসেন। ১৯২ বলে ১০টি চারের সাহায্যে তিনি ৮৬ রান করেন। ভারতের রান তিনশো পেরোবে কিনা তা নিয়ে চর্চা শুরু হয়। কিন্তু সব হিসেব-নিকেশ বদলে দেন রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদব। দুজনে ক্রিজ আঁকড়ে থাকেন। ২০০ বল খেলে ৮৭ রান সংগ্রহ করেন দুজনে। শেষ পর্যন্ত ওই জুটি ভাঙেন মেহেদি হাসান মিরাজ। ১১৩ বলে ৫৮ রান করেন অশ্বিন। খানিক বাদে সাজঘরে ফেরেন কুলদীপ যাদব। তাইজুলের বলে লেগ বিফোর উইকেট হন তিনি। ১৩৩.৫ ওভারে ৪০৪ রানে শেষ হয় সফরকারী দলের ইনিংস। বাংলাদেশের হয়ে দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ চারটি করে উইকেট নিয়েছেন।

ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। ইনিংসের একদম প্রথম বলেই আউট হয়ে যান নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ সিরাজের অফ স্টাম্পের সামান্য বাইরের বল শান্তর ব্যাটে লাগলে উইকেটের পেছনে বাঁ দিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন ঋষভ পন্থ। এর পরে ক্রিজে এসে ইয়াসির আলিও বেশিক্ষণ টিঁকতে  পারেননি। ১৭ বলে তাঁর অবদান ৪ রান। উমেশ যাদবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। মধ্যাহ্নভোজনের আগে ভালই খেলছিলেন লিটন দাস। উমেশ যাদবের ওভারে টানা তিনটি চার মেরেছিলেন। কিন্তু সতীর্থ সিরাজের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পরের বলেই ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। ৩০ বলে ২৪ রান করেন তিনি। অধিনায়ক সাকিব আল হাসানও ব্যর্থ হন। ২৫ বলে ৩ রান করে সাজঘরে ফেরেন। উইকেটরক্ষক নুরুল হাসান সোহান ২২ বলে ১৬ রান করে উমেশ যাদবের বলে শুভমন গিলের হাতে ক্যাচ দিয়ে আউট হন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00