Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে থাকছে না ওয়েস্ট ইন্ডিজ

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে ‘পচা শামুকে পা কাটে।’ ওয়েস্ট ইন্ডিজেরও সেই দশা। শনিবার স্কটল্যান্ডের কাছে লজ্জাজনকভাবে হেরে আসন্ন বিশ্বকাপের মূলপর্বে ওঠার লড়াই থেকে ছিটকে গেলেন শাই হোপ-নিকোলাস পুরানরা। একদিনের বিশ্বকাপ শুরুর পরে এই প্রথম মূল পর্বে থাকছে না দু’বারের চ্যাম্পিয়নরা। অনেকের কাছেই যা বিস্ময়কর হয়ে দাঁড়িয়েছে।

জিম্বাবুয়ের হারারেতে বিশ্বকাপের বাছাই পর্বের খেলায় কোনও ক্রমে সুপার সিক্সে জায়গা করে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। মূল পর্বে উঠতে হলে তিনটি ম্যাচে জিততে হতো। কিন্তু এদিন প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়লেন শাই হোপ-নিমকোলাস পুরানরা। যে স্কটল্যান্ডের কাছে আগে কোনও দিন হারেনি ওয়েস্ট ইন্ডিজ, সেই দলের বিরুদ্ধে খেলতে গিয়ে নাকানিচোবানি খেতে হলো একদিন ও টি টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের। টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠিয়েছিলেন স্কটল্যান্ড অধিনায়ক রিচি বারিংটন। আর শুরু থেকেই ব্রেন্ডন ম্যাকমুলান-ক্রিস সোলদের বিধ্বংসী বোলিং তোপে বিপর্যয়ের মুখে পড়েন শাই হোপরা। ৮১ রানে ছয় উইকেট হারায়। সপ্তম উইকেটে জুটি বেঁধে বিপর্যয় সামলান জেসন হোল্ডার ও রোমারিও শেপার্ড। দুজনে ৭৫ রান যোগ করেন। শেপার্ড ফেরার পরে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ। শেষ  পর্যন্ত ৪৩.৫ ওভারে ১৮১ রানে গুটিয়ে যায় শাই হোপদের ইনিংস।

জয়ের জন্য ১৮২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে নামা স্কটল্যান্ডকে শুরুতেই ধাক্কা দিয়েছিলেন জেসন হোল্ডার। শূন্য রানে ফিরিয়ে দিয়েছিলেন ক্রিস ম্যাকব্রাইডকে। কিন্তু তার পরে যেন খেলা থেকে হারিয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা। দ্বিতীয় উইকেটে ম্যাথিউ ক্রস আর ব্রেন্ডন ম্যাকমুলান জুটি বেঁধে ১২৫ রান তুলে দলকে শক্ত ভিতের ওপরে দাঁড় করিয়ে দেন। ম্যাকমুলানকে (৬৯) ফিরিয়ে জুটি ভাঙেন শেপার্ড। এর পর জর্জ মুনসেইকে সঙ্গী করে দলকে এগিয়ে নিয়ে যান ক্রস। দুজনে ৩৭ রান যোগ করেন। মুনসেইকে সাজঘরে ফেরান আকিল হোসেন। কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছে। অধিনায়ক বারিংটন আর ক্রস অনায়াসে ওয়েস্ট ইন্ডিজের বোলিং সামলে দলকে জয় এনে দেন। সেই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপের মূল পর্বে ওঠার স্বপ্ন চুরমার করে দেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00