Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

World Cup 2023: বিশ্বকাপ খেলতে আসার ভিসা পাননি বাবর আজমরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে বসছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। হাতে আর মাত্র ১১ দিন রয়েছে। কিন্তু এখনও পাকিস্তান ক্রিকেট দলকে ভিসা মঞ্জুর করেনি ভারতীয় দূতাবাস। সূত্রের খবর, বিশ্বকাপ খেলতে যে ৯ বিদেশি দল ভারতে যাচ্ছে তাদের মধ্যে শুধু পাকিস্তানকেই এখনও পর্যন্ত ভিসা দেওয়া হয়নি। বাংলাদেশ-সহ বাকি আট দলকে ভিসা দেওয়া হয়েছে। কেন বাবর আজমদের ভিসা দেওয়া হচ্ছে না তা নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকরা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক আধিকারিক জানিয়েছেন, বিশ্বকাপ খেলতে দুবাই হয়ে ভারতে যাওয়ার কথা ছিল বাবর আজমদের। আগামী সোমবার দুবাইয়ে পৌঁছে সেখানে দুদিন থেকে হায়দরাবাদের উদ্দেশে রওনা হওয়ার পরিকল্পনা ছিল পাক ক্রিকেট দলের। আগামী বৃহস্পতিবার হায়দরাবাদ স্টেডিয়ামেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ রয়েছে বাবর আজমদের। নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ না পাওয়া যাওয়ায় দর্শকবিহীন স্টেডিয়ামে ওই ম্যাচ হবে। ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। কিন্তু ভিসা জটিলতায় যাবতীয় পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে।

দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে যাওয়ার প্রভাব পড়েছে খেলার মাঠেও। ২০১২-১৩ সাল থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ হয়ে পড়েছে। এমনকি সদ্য সমাপ্ত এশিয়া কাপে পাকিস্তানে দল পাঠাতে অস্বীকার করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। যে কারণে হাইব্রিড মডেলে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ভারতের খেলাগুলি শ্রীলঙ্কার মাঠে ফেলা হয়েছিল। প্রথমে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার হুমকিও দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু শেষ পর্যন্ত ডিগবাজি খেয়ে ভারতে দল পাঠাতে রাজি হয় পিসিবি। কিন্তু বাবর আজমদের বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার জন্য ভিসা নিয়ে টালবাহানার ঘটনায় ফের দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সঙ্ঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00