Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সমাজের মোড়লদের জবাব দিতে চেয়েছিলাম : নিখাত জারিন

বেঙ্গালুরুতে একটি জুতোর দোকান উদ্বোধনে

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: কমবেশি সব খেলাতেই মহিলা ক্রীড়াবিদদের দেখা যায়। এমনকী কুস্তিতেও দেখতে পাওয়া যায় মহিলা খেলোয়াড়দের। সব কিছু ছেড়ে বক্সিংকে বেছে নেওয়ার কারণ আমি আমাদের সমাজকে জবাব দিত চেয়েছিলাম। দেখাতে চেয়েছিলাম, মেয়েরাও বক্সিংয়ে (boxing) কম যায় না। মঙ্গলবার বেঙ্গালুরুতে একটি আন্তর্জাতিক মানে খেলোয়াড়ি জুতোর উদ্বোধন করতে গিয়ে এই মন্তব্য করেন ভারতের বক্সিং রানি নিখাত জারিন।

জারিন বলেন, ‘ছোট থেকে খেলাধুলোর (sports)প্রতি আমার একটা বাড়তি আকর্ষণ ছিল। সব ধরনের খেলাই দেখতাম।অদ্ভুতভাবে চোখে পড়ল, আমাদের দেশে (India) প্রায় সব খেলাতেই মহিলাদের দেখতে পাওয়া যায়। সেটা আপনি ক্রিকেট বলুন বা হকি। লন টেনিস বা টেবল টেনিস। কিন্তু বক্সিং(boxing)  রিংয়ে ভারতের কোনও মহিলাকে অংশ নিতে দেখা যায় না। আর আমি বেশ রক্ষণশীল পরিবারের মেয়ে। মুসলিম সমাজে মেয়েদের খেলাধুলোয় অংশ নেওয়ার ব্যাপারে অনেকেরই আপত্তি আছে। একবার তো বাবাকে জিজ্ঞাসা করে ফেলি, যে বক্সিং (boxing) মানেই কী সেটা শুধুমাত্র ছেলেদের জন্য। মেয়েরা (women) কী অংশ নিতে পারে না?  নাকি মেয়েদের অংশ নেওয়ার ব্যাপারে আপত্তি রয়েছে? বাবা (father) আমায় সেভাবে কোনও উত্তর দিতে পারেনি। তাই, ছোট বয়সেই সিদ্ধান্ত নিয়ে ফেলি, আর কোনও খেলা নয়। খেলতে হলে একমাত্র বক্সিংই  (boxing) খেলব। মানসিক চাপ যে একেবারেই ছিল না, তা নয়।কিন্তু সেই সব বাধা কাটিয়ে যুদ্ধ জয় করতে হয়েছে। ‘

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00