Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

UEFA Nations League: হাঙ্গেরির কাছে লজ্জার হার ইংল্যান্ডের

৪-০ গোলে বিধ্বস্ত হয় ইংল্যান্ড

Share:

আন্তর্জাতিক ডেস্ক: খেলায় হারজিত আছেই। কিন্তু লজ্জার হার অন্য জিনিস।নেশন্স লিগের (Nations League) ম্যাচে মঙ্গলবার উলভারহ্যাম্পটনের মলিনিউ স্টেডিয়ামে হাঙ্গেরির (Hungary) কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয় ইংল্যান্ড (England) । ৯৪ বছরের মধ্যে দেশের মাঠে তাদের সবচেয়ে বড় হার। এর আগে ১৯২৮ সালে স্কটল্যান্ডের কাছে তারা হেরেছিল ৫-১ গোলে। সেই পরাজয়কেও ছাপিয়ে গেল হাঙ্গেরির কাছে হার।

দলের নটি পরিবর্তন করেন কোচ গ্যারেথ (Gareth) । ইংল্যান্ড (England) বড় ধরনের কোনও পরিবর্তন করেনি। হাঙ্গেরি এর আগে খেলেছিল ইতালির বিরুদ্ধে। সেই খেলা অমীমাংসিতভাবে শেষ হয়। অনেক মনে করছে, ইংল্যান্ড হাঙ্গেরিকে একটু খাটো করে দেখার চেষ্টা করে। আর তার মাশুল তাদের দিতে হয়েছে। খেলা শুরুর প্রথম থেকে মাঠ নিজেদের দখলে নিয়ে নেয় হাঙ্গেরি (Hungary) । খেলা শুরুর ১৬ মিনিটের মাথায় প্রথম গোল। পরের গোল ৭০ মিনিটের মাথায়। পর পর গোল খাওয়ায় ইংল্যান্ডের (England) খেলোয়াড়েরা মানসিক দিক থেকে ভেঙে পড়েন। হাঙ্গেরির (Hungary) রক্ষণভাগের খেলোয়াড়দের সাঁড়াশি আক্রমণের সামনে তারা রুখে দাঁড়াতে পুরোপুরি ব্যর্থ। একটা সময় স্পষ্ট হয়ে গিয়েছিল, এই ম্যাচ হাঙ্গেরি নিজেদের পকেটে ঢুকিয়ে ফেলেছে। এখন কত গোলে ইংল্যান্ড হারে, সেটাই দেখার।

মাত্র ১০দিনের ব্যবধানে গ্যারেথ বাহিনীর কাছে দু দফায় হারল ইংল্যান্ড। তবে এবারের হার তাদের নাড়িয়ে দিয়েছে। হোম ম্যাচে এর আগে ইংল্যান্ড হেরেছিল ১৯২৮ সালে। স্কটল্যান্ড তাদের পাঁচ গোলে পরাজিত করে।

আরও পড়ুন দীর্ঘ ছয় বছরের চুক্তিতে চুয়ামেনিকে দলে নিল রিয়াল মাদ্রিদ

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00