Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ভারতের মেয়েরা

Share:

নিজস্ব প্রতিনিধি : টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ভারতের মেয়েরা। অস্ট্রেলিয়াকে আট উইকেটে হারিয়ে প্রথমবার সিরিজ জিতল ভারত। এর আগে ইংল্যান্ডকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন ভারতের মেয়েরা।

এদিন ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছেন ভারতের মেয়েরা। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ছিল পাঁচ উইকেটে ২৩৩ রান। এদিন সকাল থেকে ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। অ্যাশলি গার্ডনারকে আউট করেন পূজা বস্ত্রকার। এরপরেপ চারটি উইকেট তুলে নেন স্পিনাররা। স্নেহ রানার বলে সাদারল্যান্ড ২৭ রানে আউট হয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়া আর প্রতিরোধ করতে পারেনি। এরপরের তিন উইকেট নিমেষের মধ্যে পড়ে যায়। শেষ পর্যন্ত ২৬১ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

অন্যদিকে ৭৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেনি ভারত। প্রথমেই আউট হয়ে যান শেফালি বর্মা। এরপর পাঠানো হয় রিচাকে। রিচা ও স্মৃতি মান্থানা খেলা শুরু করলেও তাঁদের জুটি বেশিদিন টেকেনি। ১৩ রানে আউট হয়ে যান রিচা। এরপর মান্থানা ও জেমাইমা বাকি কাজটি সেরে ফেলেন। জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন।

এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ বার টেস্ট সিরিজ খেলেছিল ভারত। তিন বার সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। দুটি ম্যাচ ড্র হয়ে যায়। এবারই প্রথম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ জিতল ভারত।

 

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00