Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

HERO IPL-2023-সুয়সের প্রশংসায় সোশ্যাল মিডিয়ার বন্ধু নীরজও

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে আইপিএল-এর ম্যাচে নাইটদের হয়ে তিনটি উইকেট নিয়ে এখন রীতিমতো হিরো সুয়স শর্মা। এবার তাঁর প্রশংসায় পঞ্চমুখ টোকিও অলিম্পিকে সোনাজয়ী জ্যাভলনার নীরজ চোপড়াও। সোশ্যাল মিডিয়ায় নীরজ জানান, রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালরুর বিরুদ্ধ বল হাতে কেকেআর-এর আসল নায়ক সুয়সই।

সুয়সের ছবির সঙ্গে যদি নীরজের ছবি পাশাপাশি রাখা যায়, তাহলে সবাই ভাববেন কেকেআর জার্সি পরে নীরজ চোপড়া আবার কবে ক্রিকেট খেললেন। এই প্রশ্নটা হওয়াটাই স্বাভাবিক।নীরজ তো জ্যাভিলিং থ্রোয়ার । আসলে নীরজের সঙ্গে এতটাই মিল সুয়সের যে প্রথম সাক্ষাতে সবাই তাঁকেও নীরজ ভাববেন। আবার সুয়সের সঙ্গে সামনা সামনি পরিচয় না হলেও সোশ্যাল মিডিয়ায় নীরজের বন্ধুত্বের তালিকায় নাম রয়েছে সুয়সেরও।

আরও জানতে পড়ুন: হাসপাতালে পরিণত হচ্ছে ডুপ্লেসির দলhttps://www.live.live.eimuhurte.com/sports/injured-rcb-team/

উল্লেখ্য, বৃহস্পতিবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্স জয় পেল রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। সেই ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন ৬৭, ০০০ হাজার দর্শক। বিপুল সংখ্যক দর্শকের সামনে সুয়স ঘাবড়ে না গিয়ে যেভাবে মনের জোর রেখে অসাধারণ পারফর্মম্যন্স করেছেন সে কথাও উল্লেখ করতে ভুললেন না নীরজ।

নীরজের পাশাপাশি সুয়সের প্রশংসায় পঞ্চমুখ নীতিশ রানাও। কেকেআর দলনেতা বলেন, কেউ কেউ বলছিলেন আমার দলে একজন রহস্যময় লেগ স্পিনার আছেন। যিনি বিপক্ষ দলের কাছে এক্স ফেক্টর হয়ে যেতে পারেন।

আসলে সূয়স কোনও রহস্যময় লেগ স্পিনার নয়। ও একজন প্রতিভাবান লেগ স্পিনার। তা সত্ত্বেও বিপক্ষ দলের কাছে সুয়স ত্রাসের কারন এই কারণেই যে, লেগ স্পিন বল করলেও সূয়সের বলে গতি এবং সুইং দুটি থাকে মারাত্মক। তার ফলে ওঁর বল খেলতে খুবই অসুবিধা হয় প্রতিপক্ষ ব্যাটারদের। মূলত সূয়সই বেঙ্গালুরু দলের মিডল অর্ডার ব্যাটিং লাইন আপে ধ্বস নামিয়ে দেয় বৃহস্পতিবার। যার জেরেই বেঙ্গালুরুকে ১৭.০৪ ওভাবে ১২৩ রানে অলআউট হয়ে যেতে হয়।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00