Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দাউদ ঘনিষ্ট গ্যাংস্টারের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল হার্দিকের বিরুদ্ধে

বড়সড় বিপদে পড়ে গেলেন হার্দিক পান্ডিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়সড় বিপদে পড়ে গেলেন হার্দিক পান্ডিয়া। ধর্ষণের অভিযোগ উঠল টিম ইন্ডিয়ার এই ক্রিকেটারের বিরুদ্ধে। কুখ্যাত গ্যাংস্টার দাউদের ঘনিষ্ট কোনও ব্যক্তির স্ত্রীকে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে তাঁর নামে। 

জানা গিয়েছে হার্দিকের সঙ্গে এই কুকাজে যুক্ত ছিলেন ভারতের প্রাক্তন পেসার মুনাফ প্যাটেল এবং ক্রিকেট কর্মকর্তা রাজীব শুক্লা। 

একটি সংবাদ সংস্থার তরফ থেকে জানা গিয়েছে যে, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ হিব্রাহিমের ঘনিষ্ঠ রিয়াজ ভাটির স্ত্রী রেহনুমা ভাটি হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন। অভিযোগপত্র ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যেখানে মুনাফ প্যাটেল, রাজীব শুক্লা এবং পৃথ্বীরাজ কোঠারি নামে এক ব্যক্তির নামও রয়েছে।

সূত্রের খবর, রেহনুমার স্বামী রিয়াজ দাউদের খুবই ঘনিষ্ট। আর তিনি নাকি তাঁর স্ত্রীকে জোর করে অন্য ব্যক্তির যৌন মিলনে লিপ্ত করাতেন। তাই নিজের স্বামীর বিরুদ্ধেও যৌন হেনস্থার অভিযোগ এনেছেন রেহনুমা।

যদিও কবে, কখন এবং কীভাবে এই সবকিছু শিকার হয়েছিলেন সেই বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য দিতে পারেননি রিয়াজের স্ত্রী। তাই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এই বিষয়ে কোনওরকমের যথাযথ প্রমাণ মেলেনি। তাই বিষয়টা বেশ ভালো করে খতিয়ে দেখা হচ্ছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00