Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কোটি টাকার প্রতারণার শিকার হার্দিক-ক্রুনাল, গ্রেফতার পাণ্ডিয়াদের সৎভাই

Share:

নিজস্ব প্রতিনিধি : কয়েক কোটি টাকার প্রতারণার শিকার হলেন দুই ভারতীয় ক্রিকেটার হার্দিক ও ক্রুনাল পাণ্ডিয়া। দুই ভাইয়ের অভিযোগ তাঁদের সৎ ভাই বৈভব পাণ্ডিয়ার বিরুদ্ধে। প্রতারণা ও জালিয়াতির অভিযোগে বৈভবকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ২০১১ সালে হার্দিক, ক্রুনাল ও বৈভব একসঙ্গে মিলে পলিমারের ব্যবসা গড়ে তোলেন। চুক্তি অনুযায়ী, হার্দিক ও ক্রুনালের ৪০ শতাংশ করে বিনিয়োগের কথা ছিল। আর বৈভবের ২০ শতাংশ টাকা বিনিয়োগের কথা ছিল। কোম্পানির যা লাভ হবে তা ওই একইভাবে বন্টনের কথা ছিল। কিন্তু দেখা যায় সৎ ভাই বৈভব চুক্তি ভেঙে অন্য একটি কোম্পানি গড়ে তোলে। এরপরই হার্দিক ও ক্রুনালের সংস্থার লাভ এক ধাক্কায় অনেকটা কমে যায়। প্রায় তিন কোটি টাকার মতো ক্ষতির মুখোমুখি হয় তাঁদের। অন্যদিকে বৈভবের সংস্থার লাভ রাতারাতি অনেকটাই বেড়ে যায়। জানা যায়, হার্দিকদের কোম্পানি থেকে অবৈধভাবে এক কোটি টাকা সরিয়ে নেন বৈভব।

গোটা বিষয়টি প্রকাশ্যে আসার পর হার্দিক, ক্রনালদের ভাবমূর্তি নষ্ট করার হুমকি দিয়েছিলেন বৈভব। এরপর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন দুই ক্রিকেটার। হার্দিক ও ক্রুনালের অভিযোগের ভিত্তিতে বৈভবকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, এবারের আইপিএলে হার্দিক পান্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব করছেন। অন্যদিকে ক্রুনাল পাণ্ডিয়া লখনউ সুপার জায়েন্টসের হয়ে খেলছেন।

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

0:00