গ্রিনের লড়াকু ইনিংসের সৌজন্যে গুজরাতকে ১৮১ রানের লক্ষ্য দিল কলকাতা

Share:

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: ফের ব্যাটিং ভরাডুবি কলকাতা নাইট রাইডার্সের। তবে সেই ভরাডুবির মধ্যে ব্যাট হাতে জ্বলে উঠলেন ২৫ কোটির ক্যামেরন গ্রিন। তাঁর ৫৫ বলে  ৭৯ রানের সুবাদেই শুক্রবার (১৭ এপ্রিল) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ১৮০ রান তুলল কলকাতা নাইট রাইডার্স।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক অজিঙ্কা রাহানে। তবে শুরুতেই ধাক্কা খায় নাইটরা। প্রথম ওভারের চতুর্থ বলে মোহাম্মদ সিরাজকে তুলে মারতে গিয়ে কাগিসো রাবাডার হাতে ক্যাচ তুলে শূন্য রানে ফেরেন রাহানে। দ্বিতীয় ওভারে রাবাডার বলে বাটলারের হাতে খোঁচা দিয়ে ফিরলেন অঙ্গকৃশ রঘুবংশী (৮)। ওই জোড়া ধাক্কা সামলানোর আগে ফের ধাক্কা খায় কেকেআর। ফিন অ্যালেনের বদলি হিসাবে নামা টিম সেইফার্ট ১৪ বলে ১৯ করে ফেরেন। ছন্নছাড়া ব্যাটিংয়ের জেরে প্রথম ছ’ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৭ রান তোলে।

চতুর্থ উইকেটে জুটি বেঁধে রভমান পাওয়েল ও ক্যামেরন গ্রিন দলকে এগিয়ে নিয়ে যান। তবে নিজের ইনিংস বেশি ক্ষণ টানতে পারেননি পাওয়েল। ২০ বলে ২৭ রান করে অশোকের বলে ফেরেন। একা কুম্ভ হয়ে লড়াই করা গ্রিন চলতি আইপিএলে প্রথম অর্ধশতরান পূর্ণ করেন। চাপের মুখে ৩৪ বলে পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে অর্ধশতরান করেন। ১৫তম ওভারে অনুকূল রায়কে (৯) ফেরান প্রসিদ্ধ কৃষ্ণা। সাত নম্বরে নেমে ফের ব্যর্থ হন রিঙ্কু সিংহ। ২ বলে ১ রান করে কাগিসো রাবাডার বলে খোঁচা মারতে গিয়ে জস বাটলারের তালুবন্দি হন। আট নম্বরে নামা রমনদীপ সিংহ ৮ বলে ১৭ রান করে অশোক শর্মার বলে মোহাম্মদ সিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। দায়িত্বজ্ঞানহীনের মতো খেলে আউট হয়ে যান সুনীল নারাইন। তাঁর আবদান ৫ বলে শূন্য। সিরাজের বলে গ্লেন ফিলিপসের হাতে ক্যাচ দেন তিনি। কার্তিক ত্যাগী চার বলে ছয় রান করে রান আউট হয়ে সাজঘরে ফেরেন। আট রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে কেকেআর। শেষ বলে ফিরে যান ক্যামেরন গ্রিনও (৭৯)। ১৮০ রানেই গুটিয়ে যায় কলকাতার ইনিংস। গুজরাতের হয়ে কাগিসো রাবাডা ২৯ রানে তিন উইকেট নিয়েছেন। অশোক শর্মা ৪৫ রানে এবং মোহাম্মদ সিরাজ ২৯ রানে দুটি করে উইকেট নিয়েছেন।

খেলা ছেড়ে রোহিতের হাতে মুম্বইয়ের অধিনায়কত্ব তুলে দিক হার্দিক, উঠল দাবি

কেন উইকেট পাচ্ছেন না বুমরাহ? বড় স্বীকারোক্তি মুম্বই কোচের

সামনের বছর আইপিএলে চেন্নাইয়ের জার্সি গায়ে সুরেশ রায়না!

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]