Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সোনার বুট জেতা স্ট্রাইকার দিমিত্রিয়সকে সই করাল ইষ্টবেঙ্গল 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে জল্পনার অবসান।  ইষ্টবেঙ্গলের  সঙ্গে দুই বছরের  চুক্তিভিত্তিক সই করলেন দিমিত্রিয়স দিয়ামানতাকোস। কেরালা ব্লাস্টার্সের সম্পর্ক শেষ করে এবার তিনি লাল-হলুদ শিবিরে যোগ দিলেন। গত মরশুমে তিনি আইএসএলে সেরা স্ট্রাইকার বিবেচিত হয়েছিলেন।

 কেরালের জার্সি গায়ে দিমিত্রিয়াস ডিমানটাকোস গত মরশুমে ১৬ ম্যাচে ১৩ গোল করেছিলেন। পেয়েছিলেন সোনার বুট। তাই   তাঁকে সই করানোর দৌড়ে অনেকদিন ধরেই এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। এবার তাতেই পড়ল স্বীকৃতি। আগামী দুবছর লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে চলেছে গ্রিস স্ট্রাইকার। ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত আইএসএল খেতাব জয় করতে পারেনি।  তাই দিমিত্রিয়সকে দলে এনে সেই খরা কাটানোর চেষ্টা চালাচ্ছে লাল- হলুদ শিবির।

দিমিত্রিয়স ইষ্টবেঙ্গলে যোগদানের পরেই   ইমামি গ্রুপের বিভাস বর্ধন আগরওয়াল বলেন, ‘ইমামি ইস্টবেঙ্গল শক্তিশালী দল তৈরি করার জন্য বদ্ধপরিকর। আমাদের সমর্থকেরা গর্বিত হবে এমন ফুটবলারকে দলে পেয়ে। দিয়ামানতাকোস ম্যাচ জেতানো ফুটবলার।’  বলা বাহুল্য, ২০১২ সালে অনূর্ধ্ব-১৯ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলেছিলেন দিয়ামানতাকোস। গ্রিসের হয়ে খেলেছিলেন তিনি। শুধু তাই নয় ভারতের মাটিতে ৪৪টি ম্যাচ খেলেছেন তিনি। এবার সেই তরুণ খেলোয়াড়কেই দলে আনল লাল- হলুদ শিবির।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00